বিএনপি বাঙালি সংস্কৃতি, বাংলাদেশ রাষ্ট্রের চেতনা ও মুক্তিযুদ্ধের শত্রু: কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি বাঙালি সংস্কৃতি, বাংলাদেশ রাষ্ট্রের চেতনা ও মুক্তিযুদ্ধের শত্রু: কাদের
রবিবার, ১৪ এপ্রিল ২০২৪



বিএনপি বাঙালি সংস্কৃতি, বাংলাদেশ রাষ্ট্রের চেতনা ও মুক্তিযুদ্ধের শত্রু: কাদের

বিএনপি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বাঙালি সংস্কৃতি, বাংলাদেশ রাষ্ট্রের চেতনা ও মুক্তিযুদ্ধের শত্রু।

এ সময় তিনি শেখ হাসিনার নেতৃত্বে বিএনপিকে প্রতিহত করার আহ্বান জানান।

বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে আজ রোববার সকালে পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, ‘এই বাংলাদেশে এটা আজ প্রতিষ্ঠিত সত্য, কারা বৈশাখের চেতনাবিরোধী, কারা বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে। স্বৈরাচারী কায়দায় ১৪০০ সনে সোহরাওয়ার্দী উদ্যানে তৎকালীন বিরোধী দলের নেতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শোভাযাত্রাকে সেদিন যারা পণ্ড করে দিতে চেয়েছিল, সেই অপশক্তি আজও বাংলার মাটিতে আছে। এরা এ দেশে সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা।’

তিনি বলেন, ‘এই বিএনপি এ দেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। এরা বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না। এদের চেতনায় পাকিস্তান, এদের হৃদয়ে পাকিস্তান। এই সাম্প্রদায়িক অপশক্তি বাংলার চেতনা, বাংলাদেশের জন্মের চেতনাবিরোধী।’

বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে হলে বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্যকে চেতনায় ধারণ করে বাঁচিয়ে রাখতে হবে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আজকে কোনো রাখ-ঢাক নেই। যারা সাম্প্রদায়িক জঙ্গিবাদের পৃষ্ঠপোষক সেই বিএনপি হচ্ছে বাঙালি সংস্কৃতির, বাংলাদেশ রাষ্ট্রের চেতনার, মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ—শত্রু। এই শত্রুপক্ষকে আসুন, শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায়, বাঙালির ঐতিহ্যবাহী চেতনায় আমরা এই অপশক্তিকে প্রতিহত করি, পরাজিত করি এবং বিজয়ের লক্ষ্য অভিমুখে এগিয়ে যাই।’

বাংলাদেশ সময়: ১৫:২৬:৩৩   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ