মিয়ানমার থেকে পালিয়ে বিজিপির আরও ৯ সদস্য বাংলাদেশে

প্রথম পাতা » চট্টগ্রাম » মিয়ানমার থেকে পালিয়ে বিজিপির আরও ৯ সদস্য বাংলাদেশে
রবিবার, ১৪ এপ্রিল ২০২৪



মিয়ানমার থেকে পালিয়ে বিজিপির আরও ৯ সদস্য বাংলাদেশে

রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের মধ্যে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিএসএফ) আরও অন্তত নয় সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

আজ রোববার দুপুরে টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকালে দুই দফায় টেকনাফের খারংখালী সীমান্ত দিয়ে নয়জন বিজিপি সদস্য অস্ত্র-গুলি ও গ্রেনেডসহ বাংলাদেশে প্রবেশ করেছেন। বিজিবি তাদের অস্ত্র ও গুলি জব্দ করে নিজেদের হেফাজতে নিয়েছে।

মহিউদ্দিন আরও বলেন, বিজিপির দুই সদস্য আহত অবস্থায় বাংলাদেশে এসেছেন, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত ১১ মার্চ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জামছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৭৯ সদস্য বাংলাদেশে আশ্রয় নেয়। তারা এখনো নাইক্ষ্যংছড়িতে বিজিবির হেফাজতে আছেন।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি প্রাণ বাঁচাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩৩০ জন মিয়ানমার নাগরিককে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

আরাকান আর্মির হামলার মুখে গত ৪ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের নাগরিকরা বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করেন।

বাংলাদেশ সময়: ১৫:২৩:৩৫   ২৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ