নতুন বছরে রেমিটেন্স যোদ্ধাদের আরো আন্তরিক সেবা প্রদান করা হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন বছরে রেমিটেন্স যোদ্ধাদের আরো আন্তরিক সেবা প্রদান করা হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
রবিবার, ১৪ এপ্রিল ২০২৪



নতুন বছরে রেমিটেন্স যোদ্ধাদের আরো আন্তরিক সেবা প্রদান করা হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বাংলা নববর্ষে দেশের রেমিট্যান্স যোদ্ধাদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, নতুন বছরে রেমিট্যান্স যোদ্ধাদের আরো আন্তরিক সেবা প্রদান করা হবে।

আজ রবিবার (১৪ এপ্রিল) সিলেটে স্থানীয় জনসাধারণ ও রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান চৌধুরী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আরো বলেন, ‘বাংলার অগ্রযাত্রা অটুট সম্প্রীতি-ঐতিহ্যের আবাহনে জীর্ণ-পুরনো ভুলে, সম্ভাবনার নতুন দিনে সবাইকে জানাই শুভ নববর্ষ- ১৪৩১।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন বাংলা বছরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহে আধুনিক ও যুগোপযোগী যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে।
আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে নতুন বাংলা বছরের মধ্যেই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহ ঢেলে সাজাতে সক্ষম হব।’

বাংলাদেশ সময়: ২০:০৪:১৫   ২৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ