রাজধানীর শিশু হাসপাতালে আগুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীর শিশু হাসপাতালে আগুন
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪



রাজধানীর শিশু হাসপাতালে আগুন

রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালের ৫ম তলায় কার্ডিয়াক আইসিইউ-তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, দুপুর ১টা ৪৭ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে ঢাকা শিশু হাসপাতালে আগুন লেগেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া, আগুনে হতাহতেরও কোনো সংবাদ পাওয়া যায়নি।

এদিকে প্রচণ্ড গরমের কারণে নিউমনিয়া রোগী বাড়ায় শিশু হাসপাতালে রোগী ও আত্মীয়স্বজনের চাপ ছিল বলে জানা গেছে। প্রতিটি বেডেই রোগী ছিল।

আগুনের খবর পেয়ে যে যার মতো সামগ্রী ফেলে সন্তানকে বুকে আগলে নিচে নেমে যান। রোগীদের মধ্যে সৃষ্টি হয় ভীতিকর অবস্থা। আগুন লাগার পর রোগীদের সরিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে।

সাধারণ রোগীরা জানান, গত কয়েকদিন ধরেই ছোট ছোট আগুন দেখতে পাচ্ছিলেন তারা। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:২৮   ৩১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স, মশা সৃষ্টির কারখানা হাসপাতালের ড্রেনগুলো
৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
এআই দিয়ে ছবি বানাতে কেন এত পানি ও বিদ্যুৎ লাগে
মনে রাখতে হবে জনগণেরও ক্ষমতা দেখানোর ইতিহাস আছে: গোলাম পরওয়ার
কক্সবাজারকে আঞ্চলিক পর্যটন হাব করার পরিকল্পনা রয়েছে : বিমান মন্ত্রী
৪৬ লাখের বেশি মামলার জট, বিচার বিভাগের সক্ষমতা বাড়াতে হবে : আইনমন্ত্রী
এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে গুরুত্বপূর্ণ খাতসমূহে সহযোগিতা জোরদারে অঙ্গীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ