বোরো মৌসুমে ধান চাল সংগ্রহের মূল্য নির্ধারণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বোরো মৌসুমে ধান চাল সংগ্রহের মূল্য নির্ধারণ
রবিবার, ২১ এপ্রিল ২০২৪



বোরো মৌসুমে ধান চাল সংগ্রহের মূল্য নির্ধারণ

আসন্ন বোরো মৌসুমের ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার।
আজ রবিবার মন্ত্রীপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এই মূল্য নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
সভায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন,স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম,কৃষিমন্ত্রী মো: আব্দুস শহীদ,ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মো: মহিববুর রহমান,বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু) এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী বেগম রোকেয়া সুলতানা অংশ নেন।
আসন্ন বোরো সংগ্রহ ২০২৪ মৌসুমে পাঁচ লাখ টন ধান,এগারো লাখ টন সিদ্ধ চাল,এক লাখ টন আতপ চাল এবং পঞ্চাশ হাজার টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ টাকা, সিদ্ধ চাল ৪৫ টাকা, আতপ চাল ৪৪ টাকা এবং গম ৩৪ টাকা। ২০২৩ সালে ধান-চালের সংগ্রহ মূল্য ছিল যথাক্রমে ধান ৩০ টাকা,সিদ্ধ চাল ৪৪ টাকা এবং গম ৩৫ টাকা।
সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২৫:৫০   ৩০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
চীনে কারখানায় আগুন, নিহত ২৮
বাংলাদেশে এখনই ব্যবসা ও বিনিয়োগের উপযুক্ত সময় : ইতালির রাষ্ট্রদূত
জনশক্তি রপ্তানিতে আলজেরিয়ার সঙ্গে যৌথ পরামর্শক কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
সরকারি ক্রয়ে লিড টাইম আরও কমাতে বিপিপিএকে পরিকল্পনামন্ত্রীর নির্দেশ
বাসযোগ্য পৃথিবীর জন্য পরিবেশ রক্ষায় অধিক সংখ্যক বৃক্ষরোপণ অপরিহার্য
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত
দেবীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু
ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ