সরিষাবাড়ী ও ধনবাড়ীতে ৭৫ কোটি টাকা নিয়ে ৫ সমবায় সমিতি উধাও, গ্রাহকদের বিক্ষোভ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ী ও ধনবাড়ীতে ৭৫ কোটি টাকা নিয়ে ৫ সমবায় সমিতি উধাও, গ্রাহকদের বিক্ষোভ
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬



সরিষাবাড়ী ও ধনবাড়ীতে ৭৫ কোটি টাকা নিয়ে ৫ সমবায় সমিতি উধাও, গ্রাহকদের বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী ও টাঙ্গাইলের ধনবাড়ী সীমান্তবর্তী সয়া বাজার এলাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা পাঁচটি সমবায় সমিতির বিরুদ্ধে প্রায় ৭৫ কোটি টাকা আত্মসাৎ করে উধাও হয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। প্রতারণার শিকার হয়ে কয়েক হাজার সাধারণ মানুষ তাদের শেষ সম্বল হারিয়ে বর্তমানে নিঃস্ব ও দিশেহারা অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

​ঘটনার প্রতিবাদে শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সয়া বাজার এলাকায় অভিযুক্ত সমিতিগুলোর প্রধান কার্যালয়ের সামনে একটি বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ভুক্তভোগী গ্রাহকরা।

​মানববন্ধনে অংশ নেওয়া ক্ষুব্ধ বক্তারা জানান, ‘একতা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ’, ‘গ্রামীণ সেবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ’, ‘স্বপ্ন নীড় ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ’, ‘সয়া পল্লী উন্নয়ন সংস্থা’ এবং ‘স্মৃতি সমাজ উন্নয়ন সংস্থা’র কর্ণধাররা অধিক মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ডিপিএস ও এফডিআর বাবদ কোটি কোটি টাকা আমানত সংগ্রহ করেন।

সম্প্রতি গ্রাহকদের জমানো টাকা আত্মসাৎ করে হঠাৎ করেই অফিস গুটিয়ে পালিয়ে যান তারা।
​সারাজীবনের কষ্টার্জিত সঞ্চয় ও শেষ বয়সের সম্বল হারিয়ে অনেক ভুক্তভোগী প্রকাশ্যেই কান্নায় ভেঙে পড়েন।

​মানববন্ধন থেকে অবিলম্বে প্রধান অভিযুক্ত রফিক ইসলাম, আবদুল লতিফসহ জড়িত অন্যদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

পাশাপাশি, অসহায় মানুষের আত্মসাৎকৃত ৭৫ কোটি টাকা দ্রুত উদ্ধারের জন্য স্থানীয় প্রশাসন ও সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

বাংলাদেশ সময়: ২২:৩২:৫৫   ২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ী ও ধনবাড়ীতে ৭৫ কোটি টাকা নিয়ে ৫ সমবায় সমিতি উধাও, গ্রাহকদের বিক্ষোভ
উন্নত দেশ গঠনে বর্তমান সরকার কাজ করছে : গণপূর্ত প্রতিমন্ত্রী
সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই - ডেপুটি স্পীকার
সরিষাবাড়ীতে ইউএনও ও এসি-ল্যান্ডসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের
সরিষাবাড়ীতে জরাজীর্ণ সড়ক সংস্কার ও ব্রিজের দাবি
চরভদ্রাসনে মাদকবিরোধী পৃথক অভিযান, হেরোইন ও ইয়াবাসহ তিনজনের বিরুদ্ধে মামলা
নগরায়ণের মাঝে ব্যতিক্রমী উদ্যোগ: শিক্ষক-সাংবাদিকদের প্রশংসায় ভাসল কালকিনির ছাদ বাগান
চরভদ্রাসনে পদ্মার অবৈধ বাঁধ উচ্ছেদ, পুড়িয়ে ধ্বংস ২০টি চায়না জাল
আইনজীবীদের মানবিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইনমন্ত্রীর
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ