হারানো ৯টি মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলেন পুলিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » হারানো ৯টি মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলেন পুলিশ
সোমবার, ২২ এপ্রিল ২০২৪



হারানো ৯টি মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলেন পুলিশ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের স্মার্টফোন তথ্য প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দিয়েছেন সরিষাবাড়ী থানা পুলিশ।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে সরিষাবাড়ী থানা প্রাঙ্গণে জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত ৯টি মোবাইল ফোন নিজ নিজ মালিকের নিকট হস্তান্তর করেন।

পুলিশ সূত্র জানায়, সরিষাবাড়ী থানাধীন বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময় বেশকিছু মোবাইল ফোন হারিয়ে যায়। পরে মোবাইল ফোনের মালিকগণ সাধারণ ডায়েরী করে থানায়। পরে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ৯টি মোবাইল উদ্ধার করে। কিন্তু অভিযানে কাউকে আটক করা যায়নি। মোবাইল ফোন চুরির সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা যায়।

প্রেস বিফ্রিংয়ে এসময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুশফিকুর রহমান, এস আই শিব্বির আহমেদ, এএসআই আতিকুর রহমান সহ উদ্ধারকৃত মোবাইল ফোনের মালিকগণ।

মোবাইল ফোন হাতে পেয়ে মোবাইল মালিকরা বলেন, ‘পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেয়েছি। এতে আমরা অনেক আনন্দিত। সরিষাবাড়ী থানা পুলিশের কার্যক্রম অনেক ভালো। কোন প্রকার টাকা খরচ না করেই আমাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরৎ পেয়েছি।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:৩৮   ৪৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ