প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪



প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪ : দ্বাদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ এর সভাপতিত্বে প্রথম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য মোঃ মোতাহার হোসেন, মোঃ রশীদুজ্জামান, মোঃ সালাহ উদ্দিন মিয়াজী, মোঃ মজিবর রহমান (মজনু), রেজওয়ান আহাম্মদ তৌফিক এবং আবদুল হাফিজ মল্লিক অংশগ্রহণ করেন।

বৈঠকে পরিচয় পর্ব শেষে বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।

কমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও সঠিক দিক নির্দেশনায় সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পনেরো আগস্টে নিহত সকল শহীদ, মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনসহ সর্বস্তরের স্বাধিকার আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে দোয়া ও মোনাজাত করা হয়।

বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:৪৯   ৪৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
চীনে কারখানায় আগুন, নিহত ২৮
বাংলাদেশে এখনই ব্যবসা ও বিনিয়োগের উপযুক্ত সময় : ইতালির রাষ্ট্রদূত
জনশক্তি রপ্তানিতে আলজেরিয়ার সঙ্গে যৌথ পরামর্শক কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
সরকারি ক্রয়ে লিড টাইম আরও কমাতে বিপিপিএকে পরিকল্পনামন্ত্রীর নির্দেশ
বাসযোগ্য পৃথিবীর জন্য পরিবেশ রক্ষায় অধিক সংখ্যক বৃক্ষরোপণ অপরিহার্য
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত
দেবীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু
ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ