‘যুক্তরাজ্যে দক্ষ শ্রমিক দিতে পারবে বাংলাদেশ’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘যুক্তরাজ্যে দক্ষ শ্রমিক দিতে পারবে বাংলাদেশ’
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪



---

যুক্তরাজ্যে দক্ষ নির্মাণ ও খামার শ্রমিক দিতে পারবে বাংলাদেশ। যারা যুক্তরাজ্যে মৌসুমী শ্রমিক হিসেবে কাজ করতে পারবে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) যুক্তরাজ্যের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) বাংলাদেশ বিষয়ক হাই প্রোফাইল সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাজ্য সরকার একযোগে বাংলাদেশী দক্ষ শ্রমিকদের জন্য কাজ করবে।
আমরা আশা করছি বাংলাদেশী কর্মীদের যুক্তরাজ্য সরকার রেস্তোরাঁ কর্মী, চিকিত্সক ও নার্সসহ আরও কাজের সুযোগ সৃষ্টি করবে।’

তিনি আরো বলেন, ‘যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বাংলাদেশী রেস্তোরাঁগুলিতে সুদক্ষ কর্মীর অভাব দেখা দিচ্ছে। একারণে যুক্তরাজ্য ন্যূনতম বার্ষিক বেতন ৩ হাজার ৮০০ পাউন্ডে উন্নীত করেছে যুক্তরাজ্য সরকার। যা অনেক রেস্তোরাঁর মালিকদের পক্ষে বহন করা কষ্টসাধ্য।
এর পাশাপাশি সেবা এবং ক্যাটারিং খাতে কাজ করতে চাওয়া বাংলাদেশি রেস্তোরাঁ কর্মীদের জন্য ভিসার শর্ত সহজ করা এবং সেবাখাতে কর্মরত ব্যক্তিদের ন্যূনতম বার্ষিক বেতনের শর্ত শিথিল করা প্রয়োজন।’

প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ পরিণত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশিদের অবদান রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রগতিশীল পররাষ্ট্র নীতির ফলে বিগত ১৫ বছরে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।’

অনুষ্ঠানে হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, ‘বাংলাদেশ হাইকমিশন যুক্তরাজ্যে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য আরো কাজের সুযোগ সৃষ্টি করার চেষ্টা করছে।
গত কয়েক বছরে বাংলাদেশ থেকে অনেক কেয়ারগিভার যুক্তরাজ্যে নিয়োগ দেওয়া হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ থেকে মৌসুমী খামার শ্রমিকদের নিয়োগ দেওয়া হচ্ছে।’

এপিপিজি অন বাংলাদেশ চেয়ার রুশনারা আলীর সভাপতিত্বে সংলাপে আরো উপস্থিত ছিলেন, সংসদ সদস্য বব ব্ল্যাকম্যান, এপিপিজির ভাইস-চেয়ার লর্ড করণ বিলিমোরিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮:৫৬:২৪   ৬৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক
জামালপুরে রাস্তায় নির্মাণসামগ্রী রেখে জনদুর্ভোগ তৈরির অপরাধে বাড়িওয়ালাকে জরিমানা
জাতীয় ছাত্রশক্তি সরিষাবাড়ী উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ‌্য ও পরিবার কল‌্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী
রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ
কালকিনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ