সরকারের সুযোগ-সুবিধা কাজে না লাগালে পিছিয়ে পড়বেন: লিপি ওসমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকারের সুযোগ-সুবিধা কাজে না লাগালে পিছিয়ে পড়বেন: লিপি ওসমান
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪



সরকারের সুযোগ-সুবিধা কাজে না লাগালে পিছিয়ে পড়বেন: লিপি ওসমান

জাতীয় মহিলা সংস্থা নারায়ণগঞ্জ জেলার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেছেন, আপনার শেষ বয়সে যখন আপনাকে কেউ দেখবে না, আপনার বিভিন্ন চাহিদা, আপনার সকল সুযোগ সুবিধার জন্য মাননীয় সরকার এই সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে। আমাদের বিভিন্ন সময় দেশের উন্নয়নের জন্য বিভিন্ন প্রচেষ্টা বা প্রকল্প গ্রহণ করতে হয় কখনো তা ফেইল হয় আবার কখনো তা সাকসেস হয়। সার্বজনীন পেনশন তারমধ্যে একটি। সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে ভবিষ্যৎ উন্নয়ন থেকে আমরা পিছিয়ে পড়বো। সমাজে যখন একটা ভালো কাজ সরকার করে তখন কিছু মানুষ সমালোচনা করে তা কারা করে যারা সমাজের সবচেয়ে বেশি অলস তারাই। তারাই না শুনে না বুঝে মানুষের ক্ষতি করার জন্য এই সমালোচনা করে।

সোমবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় নারায়ণগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত এক সভা তিনি এ কথা বলেন। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলামের সভাপতিত্বে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ সভিইট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা নারায়ণগঞ্জ জেলার চেয়ারম্যান সালমা ওসমান লিপি।

অনুষ্ঠানে সালমা ওসমান লিপি বলেন, ধৈর্য এর সাথে প্রত্যেকটি ধাপ এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের প্রতিটি ধাপে ধাপে হাটতে হবে। আমাদের জীবনে এক আসে শয়তানের প্ররোচনা আরেক আসে আল্লাহর পরীক্ষা। তাই আপনাকে ধৈর্য সহকারে হাটতে হবে। আমাদের দুঃসময়ে উছিলা হিসেবে কাজ করে সেটা হতে পারে কোন মানুষ বা আমাদের সরকার শেখ হাসিনা। আপনাদের উচিত এই উছিলাকে সহযোগিতা করার তাহলে দেশের ও নিজের উন্নয়ন করা সম্ভব হবে। শুধু সমালোচনা করে শুধু সমালোচক হওয়া যায় কিন্তু দেশের উন্নয়নের সহযোগি হওয়া যায় না। তাই সরকারকে উন্নয়ন করতে ও মানুষের উপকার করতে পাশে দাঁড়ান।

তিনি বলেন, আমি নাজির ভাই, ফজর আলী ভাই, জাকির ভাইকে ধন্যবাদ জানাবো কারণ সদরে কোন কাজ হলে উনারা আমাকে ডাকেন। ভালো কাজের সাথে থাকতে পারা, ভালো কাজের অংশ হতে পারাও একটা ভাগ্যের ব্যাপার। তাই আমি তাদেরকে ধন্যবাদ জানাই। সারা বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা তাদের কাজের মধ্যে প্রথম হয়েছে তার জন্য সাধুবাদ জানাই।

উপজেলা পরিসংখ্যান অফিসার রিমা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শাহ নিজাম, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল ইসলাম,আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী প্রমূখ।

বাংলাদেশ সময়: ২৩:১৬:২৭   ৩৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ধনবাড়ী-মধুপুরের প্রতিটি উন্নয়নকাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: আইসিটি মন্ত্রী
দেশের ৫০ শয্যার সকল হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে রাইস কুকার থেকে আগুন; নিঃস্ব পরিবার, ৫ লক্ষাধিক টাকার ক্ষতি
সরিষাবাড়ীতে বিএনপি নেতার খামারে হামলা ও অগ্নিসংযোগ, আহত ৪
নদী ভাঙন রোধে বিএনপি সরকার ও আমরা সোচ্চার আছি - এমপি খোকন তালুকদার
সদরপুরে সফলভাবে সম্পন্ন হলো পবিত্র কালিমার পতাকা মিছিল
সাইবার আইন সংস্কার নিয়ে যা জানালেন তথ্যমন্ত্রী
হাম ও উপসর্গ: আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১০৭
বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে শেষ ষোলোয় পর্তুগাল, বিদায় ক্রোয়েশিয়ার
চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে হত্যা, গ্রেফতার ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ