সংসদে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন আইন ২০২৪ উত্থাপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন আইন ২০২৪ উত্থাপন
রবিবার, ৫ মে ২০২৪



সংসদে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন আইন ২০২৪ উত্থাপন

সংসদ ভবন, ৫ মে, ২০২৪ : স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে আর্থিকভাবে শক্তিশালীকরণ, সরকার প্রদত্ত বরাদ্দের উপর নির্ভরশীলতা কমানোর উপায় নির্ধারণ এবং ইউনিয়ন পরিষদ আইনকে আরও যুগোপযোগী ও সেবা সহজীকরণের লক্ষ্যে ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন ২০২৪ আজ উত্থাপন করা হয়েছে। স্থানীয় সরকার, পল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম আজ বিলটি সংসদে উত্থাপন করেন।
আইনটির উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা দায়িত্ব পালনকালীন সরকারের নির্ধারিত সম্মানী প্রাপ্ত হবেন মর্মে যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সদস্যদের বরখাস্তকালীন ভাতা প্রদানের বিষয়ে কোন আইনগত জটিলতা থাকবে না। তিনি বলেন, কোন এলাকাকে ইউনিয়ন ঘোষণা কিংবা পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কার্যাবলী সম্পাদনের লক্ষ্যে সরকার একজন উপযুক্ত কর্মকর্তা বা উপযুক্ত ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ করবেন এবং এই আইনের বিধান মোতাবেক নির্বাচিত পরিষদ গঠন না হওয়া পর্যন্ত প্রশাসক ইউনিয়ন পরিষদের যাবতীয় দায়িত্ব পালন করবেন। ফলে ইউনিয়ন পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও নানা মামলা-মোকদ্দমা করে নির্বাচন ঠেকানোর বা স্থগিত রাখার প্রবণতা নিয়ন্ত্রণ করা যাবে।
মন্ত্রী বলেন, গ্রাম আদালত পরিচালনা ও আইন শৃংখলা রক্ষায় সরকারের অর্পিত দায়িত্ব পালন ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ ইউনিয়ন পরিষদের কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত হলে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও অধিকতর বিস্তৃত ও কার্যকর করা সম্ভব হবে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর অধিকতর সংশোধনকল্পে বিলটি আনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বিলটি অধিকতর পরীক্ষা নিরীক্ষা করে ৭ দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য সংশি¬ষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়ে দেন।

বাংলাদেশ সময়: ২২:১৫:২৬   ২৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ পবিত্র শবে বরাত
আল কোরআন ও আল হাদিস
ভোটগ্রহণ কর্মকর্তাদের সততা ও ঈমানের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে : চট্টগ্রামের ডিসি
দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে পরস্পরের প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে : ফাওজুল কবির খান
জনগণের মত আমিও দুর্ভোগের শিকার: কালাম
দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গঠনে বিএনপির বিকল্প নেই: মান্নান
বিএনপির ক্ষমতায় এলে নাগরিক অধিকার নিশ্চিত হবে: মামুন মাহমুদ
ঘরের ভেতরে ইঁদুর বাধ কাটছে: মনির কাসেমী
ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আসিফ মাহমুদ
সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই তুলে দিলেন ডা. জুবাইদা রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ