ভেঙে পড়ল গাছের ডাল, প্রাণে বাঁচলেন অভিনেত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভেঙে পড়ল গাছের ডাল, প্রাণে বাঁচলেন অভিনেত্রী
মঙ্গলবার, ৭ মে ২০২৪



ভেঙে পড়ল গাছের ডাল, প্রাণে বাঁচলেন অভিনেত্রী

ভারতে চলছে লোকসভা নির্বাচন। চলমান এই নির্বাচনের প্রচারণার কাজে বের হয়েছিলেন টালিউড অভিনেত্রী ও তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। হঠাৎ তার গাড়ির সামনে ভেঙে পড়ে গাছের ডাল। তবে এতে হতাহত ঘটেনি। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তিনি।

গতকাল সোমবার এ ঘটনা ঘটে। পরে অন্য গাড়ি করে এলাকা ছাড়েন সায়নী।

তীব্র তাপপ্রবাহের পর সোমবার বিকেলে কালবৈশাখী ও প্রবল বৃষ্টি নামে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। এমন প্রতিকূল আবহাওয়ার মধ্যেও হুডখোলা গাড়িতে নির্বাচনী প্রচার করছিলেন সায়নী। হঠাৎই দমকা হাওয়া ও বৃষ্টি চলে আসায় বিপাকে পড়েন তিনি। তৃণমূলের র‍্যালির সামনেই ভেঙে পড়ে গাছের ডাল।

উল্লেখ্য, ভারতে এবার লোকসভা নির্বাচনে ৫৪৩টি আসনে ভোটগ্রহণ হবে সাত দফায়। সে অনুযায়ী গত ১৯ এপ্রিল প্রথম দফায় দেশটির ১৭টি রাজ্য ও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২টি আসনে ভোট অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দফায় ভোট শুরু হয় ২৬ এপ্রিল।

আজ (৭ মে) তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে। এ দফায় ভোট নেওয়া হচ্ছে ১০টি রাজ্য ও একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মোট ৯৩টি কেন্দ্রে।

এই কেন্দ্রগুলো হলো গুজরাট (২৫), কর্ণাটক (১৪), মহারাষ্ট্র (১১), উত্তর প্রদেশ (১০), মধ্যপ্রদেশ (৯), ছত্রিশগড় (৭), বিহার (৫), আসাম (৪), পশ্চিমবঙ্গ (৪), গোয়া (২), দাদরা এবং নগর হাভেলি, দমন এবং ডিউ (২)।

২০১৯ সালের ভোটে ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৪৩ আসনের মধ্যে বিজেপি জিতেছিল ৩০৩টি আসন। এছাড়া কংগ্রেস ৫২টি, সমাজবাদী পার্টি ৫টি, বহুজন সমাজ পার্টি ১০, তৃণমূল ২২, ডিএমকে ২৩, ওয়াইএসআর কংগ্রেস ২২ এবং টিডিপি ২টি আসনে জয় পেয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬:১০:৩২   ২৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথমবারেই সেরা দশে আলফাডাঙ্গা বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমি
‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’: নারায়ণগঞ্জ সদরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ
খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন ও এভারলাস্ট মিনারেলসের সমঝোতা স্মারক স্বাক্ষর
সমবায় ব্যাংককে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি
রাজধানীর তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, গুদামে গুদামে দেখলেন চাল-আটার মান
শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ও আওতা বাড়িয়েছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ