নাটোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম জিআই পণ্য মেলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম জিআই পণ্য মেলা
বৃহস্পতিবার, ৯ মে ২০২৪



নাটোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম জিআই পণ্য মেলা

জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম জিআই পণ্য মেলা। ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আগামী ১১ মে চলনবিল অধ্যুষিত সিংড়াতে এ মেলা উদ্বোধন করবেন। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় স্থানীয় একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিজিটাল পল্লী’র ভাইস প্রেসিডেন্ট জাহিদুজ্জামান সাঈদ। সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশে প্রথমবারের মত জিআই পণ্য নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিজিটাল পল্লী মেলা। নাটোরের কাঁচাগোল্লাসহ দেশের ২০টি জিআই পণ্যকে দেশব্যাপী জনপ্রিয় করতে এ মেলা আয়োজন করা হচ্ছে। মেলাতে জিআই পণ্য ছাড়াও স্থানীয় উদ্যোক্তা এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবেন। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ‘গ্রাম থেকে বিশ্ব’-এ স্লেøাগানকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল এবং ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর যৌথ উদ্যোগে মডেল ই-কমার্স ভিলেজ হিসেবে ডিজিটাল পল্লীর বিভিন্ন কর্মকান্ড, পণ্য ও সেবার প্রসার ঘটাতে দেশব্যাপী পর্যায়ক্রমে আয়োজন করা হচ্ছে ডিজিটাল পল্লী মেলা। নাটোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম ডিজিটাল পল্লী মেলা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিজিটাল পল্লী ফাউন্ডেশন ও ই-ফার্মারস্ এর রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মোঃ মোস্তাফিজুর রহমান এবং ই-ক্যাব ব্রান্ডিং ষ্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আদনান আহমেদ।

বাংলাদেশ সময়: ১৫:৩০:৪৫   ২৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
সরিষাবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষকে প্রধানমন্ত্রীর উপহার প্রদান
প্রধানমন্ত্রীর নির্দেশনায় মধুখালীতে বিএনপি’র শারদীয় দুর্গাপূজা মনিটরিং কমিটি গঠন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ