ভবিষ্যতে শতভাগ কানেক্টিভিটি তার ভূগর্ভে স্থাপন করা হবে : তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভবিষ্যতে শতভাগ কানেক্টিভিটি তার ভূগর্ভে স্থাপন করা হবে : তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ৯ মে ২০২৪



ভবিষ্যতে শতভাগ কানেক্টিভিটি তার ভূগর্ভে স্থাপন করা হবে : তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী

ভবিষ্যতে শতভাগ কানেক্টিভিটি তার ভূগর্ভে স্থাপন করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য শফিকুল ইসলাম শিমুলের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার অভিমুখে এগিয়ে চলেছি। স্মার্ট বাংলাদেশের সব কিছুই হবে স্মার্টভাবে। সব ধরনের কানেক্টটিভিটি তার থাকবে ভূগর্ভস্থ। এরই মধ্যে দেশব্যাপী আমরা এ কার্যক্রম শুরুও করেছি। ঢাকার নানান স্থানসহ বিভিন্ন জেলায় বিদ্যুতের তার ভূগর্ভে স্থাপন করার জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে শতভাগ কানেক্টিভিটি তার ভূগর্ভে স্থাপন করা হবে।

তিনি বলেন, দেশে টিএন্ডটির লাইনগুলো শুধুমাত্র গ্রাহক পর্যায়ে কারিগরি কারণে মাটির উপর দিয়ে টানা হয়েছে। তবে বিভিন্ন স্থানে টিএন্ডটি’র তার ভূগর্ভস্থ করা হয়েছে। যেমন, এক্সচেঞ্জ থেকে কেবিনেট পর্যন্ত লাইনগুলো মাটির নিচ দিয়ে টানা হয়েছে। তবে ভবনে ফাইবার ক্যাবলের চ্যানেল ইন্টারনেটসহ সব সার্ভিস লাইনের জন্য একক ডাক্ট এর ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশেও উন্নত দেশের মতো টিএন্ডটিসহ সব ধরনের কানেক্টটিভিটি মাটির নিচ দিয়ে টানা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৯:১০:০৩   ৩১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে
ঢাকার ২৫৭ পূজামণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি করবে ডিএমপি: কমিশনার
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে তা বর্ণনা দেওয়া যাবে না- পর্যটনমন্ত্রী
বর্তমান সরকার মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ করে না - প্রতিমন্ত্রী শাহে আলম
বিরোধী দল রাজনৈতিক দলের মতো আচরণ করছে না, মনে হয় একটি সমিতি’ - এমপি খোকন তালুকদার
মধুখালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ,গ্রেফতার -১
তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ- ডেপুটি স্পীকার
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ