সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

প্রথম পাতা » আন্তর্জাতিক » সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বৃহস্পতিবার, ৯ মে ২০২৪



সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

৪১৯ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ থেকে এই বছরের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরে পৌঁছায় ফ্লাইটটি।

বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

এ সময় আরো ছিলেন- জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মো. জহিরুল ইসলামসহ অন্য কর্মকর্তারা।

বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের আরো স্বাগত জানান সৌদি ধর্ম মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার আয়েত আল- খোয়ামী, জেদ্দা বিমানবন্দরের সিইও ইঞ্জিনিয়ার মাজেন জাওয়াহার, সৌদি পাসপোর্ট অধিদফতরের প্রধান মেজর জেনারেল ফয়সাল আল রাজি, হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মহাপরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রহমান ও অন্য কর্মকর্তারা।

হজযাত্রীদের শুভকামনা জানিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, যেকোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশন সবসময় হজযাত্রীদের পাশে রয়েছে।

বাংলাদেশি হজ যাত্রীরা বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

রোড টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ পালনের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

বাংলাদেশ সময়: ১৯:১৬:৩৩   ২৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯

News 2 Narayanganj News Archive

আর্কাইভ