চালকদের সাবধানে গাড়ি চালাতে বললেন শাজাহান খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » চালকদের সাবধানে গাড়ি চালাতে বললেন শাজাহান খান
শুক্রবার, ১০ মে ২০২৪



চালকদের সাবধানে গাড়ি চালাতে বললেন শাজাহান খান

কোনো চালকের কারণে যেন দুর্ঘটনা না ঘটে, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।

শুক্রবার (১০ মে) দুপুরে ফরিদপুর মটর ওয়ার্কার্স ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

চালকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা সাবধানে গাড়ি চালাবেন। আপনাদের কারনে যেন কোনো দুর্ঘটনা না ঘটে। কারও যেন বুক খালি না হয় সেদিকে খেয়াল রেখে গাড়ি চালাবেন।’

তিনি বলেন, ‘সকলেই কিন্তু চালকদের সম্মান করে কথা বলে থাকেন। সবাই কিন্তু ড্রাইভার সাহেব বলে সম্বোধন করেন, সেকারণে আপনারাও অন্যদের সমানভাবে সম্মান করবেন। বর্তমান সরকার শ্রমিকদের নানা ধরনের সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে।’

মটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, মটর ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মো. নাছিরসহ শ্রমিক ইউনিয়নের নেতারা।

পরে নিহত শ্রমিকদের স্বজনদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৯:৩৭:৪৭   ৩৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


২৩ পিস ইয়াবাসহ জামালপুরে পুলিশপুত্র গ্রেপ্তার
সালথায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়
ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
চলছে তালিকা যাচাই-বাছাই, বাদ যাবে অমুক্তিযোদ্ধাদের নাম
সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে
হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম দ্রুত বাস্তবায়নে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে আহ্বান
শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : শ্রমমন্ত্রী
পার্বত্যমন্ত্রী সাচিং প্রুর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ