রূপগঞ্জে উপজেলা প্রশাসনের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে উপজেলা প্রশাসনের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
সোমবার, ১৩ মে ২০২৪



রূপগঞ্জে উপজেলা প্রশাসনের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

রূপগঞ্জে উপজেলা প্রশাসনের এক ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অপরাধে এ প্রতিষ্ঠানগুলোকে মোট ৩২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেলে নেতৃত্বে রূপগঞ্জের মুড়াপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় মুড়াপাড়া রাজ ঘাট এলাকার শাহীন বেকারীকে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন প্রকার খাবার তৈরি করার কারনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা, মুড়াপাড়া নামা বাজারের ইসলামিয়া মিষ্টালন্ন ভান্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা, শুক্কুর আলী মিষ্টান্ন ভান্ডারকে একই দায়ে ২ হাজার টাকা ও অবৈধভাবে ফুটপাতে ফলের দোকান পাট বসানোর কারনে সড়ক আইনে ৫শ টাকাসহ মোট ৩২ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিমন সরকারসহ বিএসটিআইয়ের সহকারী কর্মকর্তাসহ আনসার ও পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ২৩:০৪:৩০   ৪৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ