বিদেশে দক্ষ নারী কর্মীর কর্মসংস্থান তৈরি করা হবে : শফিকুর রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিদেশে দক্ষ নারী কর্মীর কর্মসংস্থান তৈরি করা হবে : শফিকুর রহমান
সোমবার, ১৩ মে ২০২৪



বিদেশে দক্ষ নারী কর্মীর কর্মসংস্থান তৈরি করা হবে : শফিকুর রহমান

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বিদেশে নারীদের কর্মসংস্থান তৈরিতে কাজ করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বিদেশে দক্ষ নারী কর্মীর কর্মসংস্থান তৈরি করা হবে।

আজ সোমবার (১৩ মে) রাজধানীর ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অফিস কক্ষে উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ নারী কর্মী তৈরি করা হচ্ছে।
তাদের জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এ বিষয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আরো বেশি উদ্যোগী হবে।’

তিনি আরো বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নারীদের দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ফ্যাশন ও এসএমই সেক্টরে নারীকর্মীদের বিদেশে কর্মসংস্থান তৈরির কাজ চলছে।
এর পাশাপাশি জাতীয় বাজেটে নারীবান্ধব নীতিমালার প্রতিফলনের কাজ চলছে।’

সৌজন্য সাক্ষাতের সময় সার্ক বিজনেস কাউন্সিল এবং ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মানতাশা আহমেদসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০২:৩৬   ২৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নোরা ফাতেহির সঙ্গে নতুন গানে আবারও সঞ্জয়
ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় নিহত বেড়ে ২, চিকিৎসাধীন ১
বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার : বাণিজ্যমন্ত্রী
বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর
বাংলাদেশকে বারবার সংকট থেকে উদ্ধার করেছে জিয়া পরিবার : ইয়াসের খান চৌধুরী
সালথায় যুবসংঘের ব্যতিক্রমী উদ্যোগ, মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সমাবেশ
জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বাজেটে বিশেষ গুরুত্ব : প্রতিমন্ত্রী
টাঙ্গাইলকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবি আবদুস সালাম পিন্টুর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ