গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে ৩য় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে ৩য় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪



গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে ৩য় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে ৩য় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) সকালে টিচার্স স্টুডেন্ট কনভেনশন হলে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের বিজ্ঞান ক্লাবের আয়োজনে এ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়।

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোহাম্মদ মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সামসুজ্জোহা বায়েজীদ।

এতে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক রিজওয়ানা রিয়াজ।

আরোও উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান, আলী আকবর খাঁন, বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আহ্বায়ক মোহাম্মদ মনিরুল ইসলাম, উমর ফারুক, আবু তালেব, আবু তাহের, আরিফুর রহমান ও আবু সুফিয়ান শুভ প্রমূখ।

এ বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজসহ নারায়ণগঞ্জ জেলার ১০টি স্কুল এন্ড কলেজ অংশগ্রহণ করেন। এতে ১৮টি প্রজেক্ট প্রদর্শনী হয়। মেলায় অংশগ্রহণকারী স্কুল ও কলেজের বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ২৩:১৭:৩৭   ৪৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির
নগরকান্দায় প্রশংসনীয় ভূমিকা রাখছেন ওসি রাসুল সামদানী আজাদ
২০২৫-২৬ অর্থবছরে ৪ লেনে উন্নীত করা হয়েছে ৫৫ কিলোমিটার মহাসড়ক
মাঠ প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে সংস্কার আনছে সরকার : প্রধানমন্ত্রী
মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
শিক্ষা ও চাকরিতে নারায়ণগঞ্জ পিছিয়ে: মামুন মাহমুদ
১৫৬ পিস ইয়াবাসহ ফতুল্লায় ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সোনারগাঁয়ে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নারায়ণগঞ্জে শুভ চন্দ্র দাস হত্যা: ডিবি পুলিশের অভিযানে যুক্তরাষ্ট্রের তৈরি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার
ফেনীর ফুলগাজী উপজেলার ২৭০ জন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং ১০ জন পুরোহিতকে সম্মানি প্রদান করবেন প্রধানমন্ত্রী : জনপ্রশাসন উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ