গাজীপুরের টঙ্গীতে প্লাস্টিক কারখানার গোডাউনে আগুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » গাজীপুরের টঙ্গীতে প্লাস্টিক কারখানার গোডাউনে আগুন
শুক্রবার, ১৭ মে ২০২৪



গাজীপুরের টঙ্গীতে প্লাস্টিক কারখানার গোডাউনে আগুন

গাজীপুরের টঙ্গীতে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌঁনে ১১টার দিকে টঙ্গীর সিলমুন মোল্লার গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ করে কারখানার ভেতরে আগুনের ধোয়ার কু-লী দেখা যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কারখানা মালিক আব্দুল হামিদ লিচু মিয়া জানান, কারখানাটিতে প্লাস্টিকের বস্তা ও বিভিন্ন বোতল গলিয়ে প্লাস্টিকের দানা তৈরি করা হতো।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বাসসকে বলেন, কারখানাটিতে প্লাস্টিকের দানা তৈরি করা হতো। খবর পেয়ে প্রায় এক ঘন্টার চেস্টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬:০৭:৪২   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ