কিং’কে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের দল

প্রথম পাতা » খেলাধুলা » কিং’কে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের দল
সোমবার, ২০ মে ২০২৪



কিং’কে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের দল

আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড, আলজারি জোসেফ, শিমরন হেটমায়াররা আইপিএল নিয়ে ব্যস্ত, নেই অধিনায়ক রভম্যান পাওয়েলও। তাদের অনুপস্থিতিতে ব্রান্ডন কিং’কে অধিনায়ক করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ডেপুটির দায়িত্ব পালন করবেন রোস্টন চেজ।

জ্যামাইকার সাবিনা পার্কে ২৩ মে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। পরের ম্যাচগুলো ২৫ ও ২৬ মে। এই সিরিজের জন্য সোমবার (২০ মে) ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে জায়গা পেয়েছেন ওস্ট্রেলিয়ার বিপক্ষে নায়কোচিত পারফরম্যান্সে টেস্ট জেতানো শামার জোসেফ। আইপিএলের ১টি ম্যাচসহ তার টি-২০ অভিজ্ঞতা ৩ ম্যাচের।

আইপিএলের প্লে-অফে খেলবেন বলে স্কোয়াডে নেই আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড, আলজারি জোসেফ ও শিমরন হেটমায়ার। এর বাইরে কয়েকজন বড় তারকাকে বিশ্রাম দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে নেই শাই হোপ ও নিকোলাস পুরান। আলজারির বেঙ্গালুরু ও রাদারফোর্ডের কলকাতা আইপিএলের ফাইনালে উঠতে না পারলে তাদের দলে নেবে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ দল
ব্রান্ডন কিং (অধিনায়ক) রোস্টন চেজ, আলিক আথানাজ, জনসন চার্লজ, আন্দ্রে ফ্লেচার, ম্যাথু ফোর্ডে, জ্যাসন হোল্ডার, আকিল হোসেন, শামার জোসেফ, কাইল মেয়ার্স, ওবেদ ম্যাককয়, গুদাকেশ মতি, রোমারিও শেফার্ড ও হেইডেন ওয়ালশ।

দক্ষিণ আফ্রিকা দল
রাসি ভ্যান ডার ডুসেন (অধিনায়ক), অটেনেইল বার্টম্যান, জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, ম্যাথু ব্রিটজকে, বিজর্ন ফরচুন, রেজা হেনড্রিক্স, প্যাট্রিক ক্রুগার, উইলান মুল্ডার, লুঙ্গি এনগিদি, এনরিখ নর্কিয়া, নাকাবা পিটার, রায়ান রিকেলটন, আন্দিলে ফেহলুকুওয়া ও তাবরাইজ শামসি।

বাংলাদেশ সময়: ১৩:২৮:৪৯   ৩৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ম্যানচেস্টার সিটির সাতে সাত, পিছিয়ে পড়েও জিতল লিভারপুল
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ