হৃত্বিককে নিয়ে যা বললেন প্রাক্তন স্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » হৃত্বিককে নিয়ে যা বললেন প্রাক্তন স্ত্রী
সোমবার, ২০ মে ২০২৪



হৃত্বিককে নিয়ে যা বললেন প্রাক্তন স্ত্রী

বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশন রঙিন পর্দায় পদার্পণ করেন ‘কাহো না পেয়ার হে’ ছবির মাধ্যমে। এরপর দর্শক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। বাবা অভিনেতা রাকেশ রোশন এই ছবির পরিচালনা করেছিলেন।

ব্যক্তি জীবনে বিয়ে করেছিলেন প্রেমিকা সুজান খানকে। এরপর তাদের ঘরে আসে দুই পুত্র সন্তান রেহান এবং হৃদান। কিন্তু ২০১৩ সাল থেকেই আলাদা থাকতে শুরু করেছিলেন হৃত্বিক এবং সুজন। ২০১৪ সালে তাদের আইনি বিচ্ছেদ ঘটে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রায় ৮-৯ বছর পর বিবাহবিচ্ছেদের কারণ সম্পর্কে খোলামেলা কথা বলেছেন।

সাক্ষাৎকারে সুজান বলেন, ‘আমরা একে-অপরকে খুবই সম্মান করি। আমাদের মধ্যে বিবাহবিচ্ছেদের কারণ যদি জানতে চান, তা হলে বলব, সেই টান আর ছিলই না। অনেকটা সময় পর আমরা উপলব্ধি করেছিলাম, আমরা আলাদা থাকলেই ভাল থাকব। ফলে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে, ডিভোর্সটাই চূড়ান্ত।’

উল্লেখ্য, রাকেশ রোশনের হাত ধরেই বলিউডে পা রাখেন হৃত্বিক। তারপর বেশ কিছু ছবি করেছিলেন তিনি, কিন্তু হিট হয়নি। ২০০৩ সালে ফের রাকেশের পরিচালনায় ‘কোই মিল গায়া’ সিনেমার মাধ্যমে কামব্যাক হয় তার।

তারপর আসে কৃষ ফ্র্যাঞ্চাইজি। এবার আসতে চলছে কৃশ ৪। হৃত্বিককে পর্দায় শেষ দেখা যায় ২০১৯ সালে ওয়ার সিনেমাতে। ২০০৬ সালে মুক্তি পায় কৃশ। ২০১৩ সালে আসে কৃশ ৩।

বাংলাদেশ সময়: ১৩:৩০:৪৬   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ