ঈদ পর্যন্ত বাড়বে না ভোজ্য তেলের দাম, জানালেন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈদ পর্যন্ত বাড়বে না ভোজ্য তেলের দাম, জানালেন প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ২১ মে ২০২৪



ঈদ পর্যন্ত বাড়বে না ভোজ্য তেলের দাম, জানালেন প্রতিমন্ত্রী

কোরবানির ঈদের আগে দেশের বাজারে ভোজ্য তেলের দাম সমন্বয়ন করা হবে না। মঙ্গলবার (২১ মে) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসমাল টিটু।

তিনি বলেন, ডলারের দাম বাড়লেও কোরবানির ঈদের আগে দেশের বাজারে ভোজ্য তেলের দাম সমন্বয়ন করা হবে না।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আমদানিনির্ভর পণ্য বিশেষ করে ভোজ্য তেলের কোনো অ্যাডজাস্টমেন্ট (সমন্বয়) করব না।
আশা করছি উৎপাদনকারী ও আমদানিকারক যারা আছেন, ঈদ পর্যন্ত নতুন করে কোনো মূল্য বেঁধে দেবে না। পুরনো মূল্যেই তারা সরবরাহ করতে পারবেন। ডলারের দাম বাড়লেও ভোক্তাদের সুবিধার্থে পণ্যের দাম একই পর্যায় রাখব।’

ডলারের মূল্যবৃদ্ধিতে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়বে না বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী আহসানুল ইসমাল টিটু।

তিনি বলেন, আগে যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল, ঈদের আগ পর্যন্ত নতুন কোনো দাম নির্ধারণ করা হবে না। পুরনো দামেই আমদানিকারকরা সরবরাহ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৬:৫২:৪১   ৩২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ