ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় ঝালকাঠিতে প্রস্তুত ৮৮৫টি আশ্রয় কেন্দ্র

প্রথম পাতা » খুলনা » ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় ঝালকাঠিতে প্রস্তুত ৮৮৫টি আশ্রয় কেন্দ্র
শনিবার, ২৫ মে ২০২৪



ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় ঝালকাঠিতে প্রস্তুত ৮৮৫টি আশ্রয় কেন্দ্র

ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় ঝালকাঠিতে প্রস্তুত ৮৮৫টি আশ্রয় কেন্দ্র। সম্ভাব্য ঘূর্ণিঝরের আঘাত ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি এড়াতে এই প্রস্তুতি নিয়েছে জলা প্রশাসন।
আজ সকালে জেলা প্রাশাসনের উদ্যোগে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম জানান, ঘূর্ণিঝড়ের সময় আশ্রয়ের জন্য জেলায় ৮২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬২টি সাইক্লোন সেল্টার প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত রয়েছে ৩৭টি মেডিকেল টিম ও ফায়ার সার্ভিসের ৮টি উদ্ধারকারী দল।
এছাড়া নগদ ১৩ লাখ ৭৫ হাজার টাকা এবং জরুরী মুহুর্তে বিতরনের জন্য ৪’শ মেট্রিক টন চাল মজুদ আছে। পাশাপাশি শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ৪২৪ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত আছে। সকল সরকারি কর্মকর্তা-কর্মচারির ছুটি বাতিল করা হয়েছে। তাৎক্ষণিক যোগাযোগের জন্য ৬টি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, সিভিল সার্জন ডাক্তার জহিরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:১১:৫১   ৪৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ