রমজানে প্রতিদিন বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে

প্রথম পাতা » খুলনা » রমজানে প্রতিদিন বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬



রমজানে প্রতিদিন বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে

আসন্ন মাহে রমজানে খুলনায় প্রতিদিন বাজার মনিটরিং ও বাজার নিয়ন্ত্রণে রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা থেকে জানানো হয়েছে। সভায় রমজানে যাকাতের একটি অংশ ইসলামিক ফাউন্ডেশনের
যাকাতবোর্ডে প্রদানের অনুরোধ করা হয়। যা আয়করমুক্ত।

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ফেব্রুয়ারি মাসের এ সভাটি রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মো. আরিফুল ইসলাম।

সভার সভাপতি সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও নিবিঘ্নে সম্পন্ন করার জন্য নির্বাচনে নিয়োজিত সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. খায়রুল আনাম জানান, জাতীয় সংসদ নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সকলের সমন্বয়ে সুসম্পন্ন করা হয়েছে। তিনি রপ্তানিযোগ্য চিংড়ি মাছে জেলি পুশ ইনের বিরুদ্ধে মৎস্য বিভাগকে সহযোগিতা করা হবে মর্মে জানান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপরিচালক কৃষিবিদ মো. নজরুল ইসলাম জানান, খুলনা জেলায় আমন মৌসুমে ৯৫ শতাংশ অর্জন করা সম্ভব হয়েছে। ইরি চাষে এ জেলায় ৯২ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হবে। তিনি জানান, কৃষিতে ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমানে সার মজুদ রয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. দরুজ্জামান সভায় জানান, মৎস্য সম্পদ ধ্বংসকারী জাল উদ্ধার কার্যক্রমে এ পর্যন্ত ১২৬টি অভিযান ও ৩০টি মোবাইলকোর্ট পরিচালনা করে ৩৬৬টি জাল ধ্বংস ও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
রপ্তানিযোগ্য চিংড়ি মাছে জেলি পুশ ইনের বিরুদ্ধে ১৮টি অভিযান ও দুইটি মোবাইলকোর্ট পরিচালনা করে সাড়ে ৩৮ কেজি পুশ বিনষ্ট এবং সাড়ে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২৭:৩৯   ১৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ