হোয়াইটওয়াশ এড়াতে রাতে মাঠে নামছে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » হোয়াইটওয়াশ এড়াতে রাতে মাঠে নামছে বাংলাদেশ
শনিবার, ২৫ মে ২০২৪



হোয়াইটওয়াশ এড়াতে রাতে মাঠে নামছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি মাচে ৫ উইকেটের ব্যবধানে হেরেছিল টাইগাররা। এরপর দ্বিতীয় ম্যাচে ৬ রানের ব্যবধানে হেরে সিরিজ খুইয়েছে টাইগাররা। তাই সিরিজের শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য কেবলই মান বাঁচানোর।

আজ শনিবার (২৫ মে) যুক্তরাষ্ট্রের হিউস্টনের প্রেইরি ভিউ কমপ্লেক্সে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

তুলনামূলক খর্ব শক্তির দলের বিপক্ষে টানা হারে চারদিকেই সমালোচনা হচ্ছে বাংলাদেশ দলকে নিয়ে। অবশ্য সিরিজ হারের পর সাকিব আল হাসান জানান, যথেষ্ট প্রস্তুতি নিতে না পারার কারণে সেরাটা দিতে পারছে না ক্রিকেটাররা। তার মতে, এখানকার উইকেট সম্পর্কেও যথেষ্ট ধারণা নেই বাংলাদেশি ক্রিকেটারদের।

সাকিব বলেন, ‘আসলে এটা যদি বিশ্বকাপের প্রস্তুতি ধরে থাকি তাহলে আমাদের ব্যাটিং-বোলিংয়ের আরও বেশি সেশন হওয়া দরকার ছিল। ফ্যাসিলিটি আরও বেশি থাকা দরকার ছিল। এগুলার কিছুই আমরা পাইনি। একদিন প্রপার নেট সেশন হয়েছে। যেখানে ব্যাটাররা পুরোপুরি সুযোগ পায়নি। এখানে দুই দিকেরই ব্যর্থতা আছে।’

সাকিব আরও বলেন, ‘এক দিন বৃষ্টির জন্য পারিনি। এখানে ৪টা মাঠ আছে। আমরা ৩টা পিচে ব্যাট করতে পেরেছি। এই জিনিসগুলা আরও বেটার হতে পারত।’

সাকিব জানালেন কোনো দলকে হালকাভাবে নেওয়ার কিছু নেই, ‘টি-টোয়েন্টিতে সব দলই সমান। আমি ওয়েস্ট ইন্ডিজ-এ দল ও নেপালের খেলা দেখেছি তারা ভালো খেলেছে। আয়ারল্যান্ড-স্কটল্যান্ড ভালো খেলছে। পাকিস্তানের মতো দল আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে।’

‘টি-টোয়েন্টিতে খেলা যে কারও হতে পারে। নির্দিষ্ট দিনে যে ভালো করবে সে জিতবে। এখানে কোনো কিছু হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ১-২ ওভারেই খেলা ঘুরে যায় এখানে। সবসময় এখানে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আপনাকে।’

বাংলাদেশ সময়: ১৫:২৬:৫৭   ৪০০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ
ম্যানসিটিকে হারিয়ে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এলো নটিংহ্যাম
৪০ বছর পর ‘রেলিগেশন জোনে’ ম্যানচেস্টার ইউনাইটেড
শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
লিডসের কাছে হেরে জয়রথ থামল টটেনহামের
প্রথম টেস্ট সেঞ্চুরিতেই দ্বিশতক, বাংলাদেশের ইতিহাসে হৃদয়
ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ
চ্যাম্পিয়ন্স লিগে লেঁসের জালে কোমোর ৯ গোল
উজ্জীবিত ফেনেরবাচের সাথে পারলো না লিভারপুল
ভালভার্দের দুর্দান্ত গোলে এথেন্সে শেষ মুহূর্তে রিয়ালের জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ