চাইল্ড পার্লামেন্ট বিশ্ব নেতৃত্ব তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে - ডেপুটি স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাইল্ড পার্লামেন্ট বিশ্ব নেতৃত্ব তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে - ডেপুটি স্পীকার
শনিবার, ২৫ মে ২০২৪



চাইল্ড পার্লামেন্ট বিশ্ব নেতৃত্ব তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে - ডেপুটি স্পীকার

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও বাংলাদেশকে উন্নয়নের শিখরে পৌঁছাতে সংসদীয় পদ্ধতির সরকারকে প্রাতিষ্ঠানিক রূপদানের কোন বিকল্প নেই। আগামী প্রজন্মকে প্রস্তুত করার লক্ষ্যে এ বিষয়ে শিশুদের দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরী। চাইল্ড পার্লামেন্ট বিশ্ব নেতৃত্ব তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে।

আজ (শনিবার) রাজধানীর গুলশানের লেকশোর হাইটসে “সকল শিশুই মূলব্যবান, করবে দেশের উন্নয়ন” প্রতিপাদ্যে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স এর উদ্যোগে আয়োজিত “চাইল্ড পার্লামেন্ট, ২৩তম অধিবেশন-২০২৪” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পীকার এসব কথা বলেন।

ডেপুটি স্পীকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন সংগ্রাম ও লড়াইয়ের মাধ্যমে সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তন করে গিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা বাঁধা-বিঘ্নকে অতিক্রম করে এ পদ্ধতিকে প্রাতিষ্ঠানিক রূপদানে নিরলস কাজ করে যাচ্ছেন। দেশের লক্ষ্য বাস্তবায়নে এ ধরনের চাইল্ড পার্লামেন্টের আয়োজন খুবই প্রশংসনীয়।

মোঃ শামসুল হক টুকু বলেন, আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যত। তারাই আগামীতে উন্নত বাংলাদেশের নেতৃত্ব দিবে ও ডেল্টা পরিকল্পনা বাস্তবায়ন করবে। শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ও সবার জন্য অন্ন-বস্ত্র-বাসস্থান-স্বাস্থ্য-শিক্ষার শতভাগ নিশ্চিতকরণে বর্তমান সরকার বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে।

চাইল্ড পার্লামেন্টে শিশুরা কার্যপ্রণালী বিধি অনুযায়ী স্পীকার, ডেপুটি স্পীকার, চীফ হুইপ, মন্ত্রী ও সংসদ সদস্যের ভূমিকায় অবতীর্ণ হয়ে বিভিন্ন বিষয়ে দেশের বিদ্যমান সমস্যা তুলে ধরে আলোচনা শেষে সমাধানের সুপারিশ করে।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:২৬   ৪২৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর
স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থায় সার্কের ৭ দেশে বাংলাদেশ এগিয়ে : এলজিআরডি প্রতিমন্ত্রী
সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত
সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে তিনটি অধ্যাদেশ সংসদে উত্থাপন
নারী ও প্রতিবন্ধীদের ক্রীড়া সুযোগ বাড়াবে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ