পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
রবিবার, ২৬ মে ২০২৪



পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২৬ মে, ২০২৪ : দ্বাদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি, মোহাম্মদ নজরুল ইসলাম এমপি, এ কে এম এনামুল হক শামীম এমপি, সৌমেন্দ্র প্রসাদ পান্ডে এমপি, রনজিত চন্দ্র সরকার এমপি এবং এ.বি.এম রুহুল আমিন হাওলাদার এমপি আলোচনায় অংশগ্রহণ করেন।

বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের ৩য় বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।

সুনামগঞ্জ জেলার হাওরসমূহে বোরো ধান শতভাগ কর্তন সম্পন্ন হয়েছে উল্লেখ করে এ বছরে হাওর অঞ্চলে ধান রোপন হতে শুরু করে কর্তন পর্যন্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ নিজ কর্মক্ষেত্রে অবস্থান করে রক্ষণাবেক্ষণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় কমিটির পক্ষ থেকে বাংলাদেশ পানি উন্নয়নবোর্ডকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

বৈঠকে জলাবদ্ধতা দূর করতে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) নয় বরং খালখননকে সফল উপায় উল্লেখ করে বালুভরাট না করে খালখননের মাধ্যমে কৃষিখাতের উন্নয়নে কাজ করার সুপারিশ করা হয়।

খুলনা জেলার ভূতিয়ার বিল এবং বর্ণীল সলিমপুর কোলাবাশুখালী বন্যা নিয়ন্ত্রন ও নিষ্কাশন প্রকল্পের, টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলাধীন লৌহজং নদীর ভাঙ্গন হতে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের আওতাধীন কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমসসহ ঐতিহ্যবাহী স্থাপনাসমূহ রক্ষা প্রকল্পের ও তেঁতুলিয়া নদীর ভাঙ্গন থেকে পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ধুলিয়া লঞ্চঘাট থেকে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ধর্মপাশা রক্ষা প্রকল্পের অগ্রগতি সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠকে উক্ত প্রকল্পসমূহের কাজ দ্রুত শেষ করার জন্য কমিটি সুপারিশ করে। এছাড়াও পানিসম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো) এর কার্যক্রম উপস্থাপন করা হয় ও এর অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

বৈঠকে সার্ফেস ওয়াটার ধরে রাখার জন্যে বাসায় বৃষ্টির পানি ধরে রাখতে প্রয়োজনে আরেকটি ট্যাংক ব্যবহার করার সুপারিশ করা হয়।

বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও পানি সম্পদ পরিকল্পনা সংস্থা এর মহাপরিচালকসহ পানি সম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:১৭   ২২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত
ঐকমত্য কমিশনে থাকলেও অন্তবর্তী সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম
বিএনপি ক্ষমতায় এলে বেকারত্ব দূর করা হবে : দিপু ভূঁইয়া
এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাই : তারেক রহমান
নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’
আমরা সংস্কার চাই, তাই সবাই ‘হ্যাঁ’ ভোট দেবো
রেকর্ড গড়ে আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের
প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত স্পেন ও পর্তুগাল, ঘরছাড়া ১১ হাজার মানুষ
পাকিস্তানে মসজিদে বিস্ফোরণের মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ