শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ নায়েব আলী জোয়াদ্দার

প্রথম পাতা » ছবি গ্যালারী » শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ নায়েব আলী জোয়াদ্দার
রবিবার, ২৬ মে ২০২৪



শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ নায়েব আলী জোয়াদ্দার

ঢাকা, ২৬ মে ২০২৪ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের ৮১ ঝিনাইদহ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ নায়েব আলী জোয়াদ্দারকে শপথ বাক্য পাঠ করান।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ নজরুল ইসলাম বাবু এমপি, হুইপ সানজিদা খানম এমপি এবং মোঃ নাসের শাহরিয়ার জাহেদী এমপি উপস্থিত ছিলেন।

শপথ শেষে রীতি অনুযায়ী মোঃ নায়েব আলী জোয়াদ্দার শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এ সময়ে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:২৫:১৩   ৩০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফরিদপুরে চলচ্চিত্র প্রদর্শনী
সঠিক নেতৃত্ব ও জনগণের অংশগ্রহণ থাকলে সব চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব: অর্থমন্ত্রী
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ জনের কারাদণ্ড
বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: ড. মাহদী আমিন
রিয়া গোপের পরিবারের পাশে নাসিক প্রশাসক সাখাওয়াত
গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস
বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার কুশল বিনিময়
দেশের কল্যাণে কাজ করতে শিক্ষার্থীদের প্রস্তুত হতে বললেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ