পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সোমবার, ৩ জুন ২০২৪



পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যানতিতস্কি।

সোমবার (৩ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত রাশিয়ার রাজধানী মস্কোতে ১০-১২ জুন ব্রিকস মিনিস্টেরিয়াল সম্মেলনে যোগদানের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে লেখা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

পররাষ্ট্রমন্ত্রী আমন্ত্রণের জন্য মন্ত্রী ল্যাভরভের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়ার সমর্থন গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

দুদেশের মধ্যে শিক্ষা সনদ স্বীকৃতি, রাশিয়ায় আরও জনবল রফতানিসহ দ্বিপক্ষীয় বিষয়ে আলাপ করেন তারা।

রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে আরও প্রশিক্ষিত কর্মী নেয়ার সম্ভাবনার কথা জানান।

বাংলাদেশ সময়: ২২:০৩:৫৯   ২৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, আটক ১
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, স্বর্ণ-রুপা লুট
‘পরিকল্পিত সন্ত্রাসের’ প্রতিবাদে মহানগর যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ
দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: সাখাওয়াত
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ