আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে সমর্থন চাইল বাংলাদেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে সমর্থন চাইল বাংলাদেশ
রবিবার, ৯ জুন ২০২৪



আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে সমর্থন চাইল বাংলাদেশ

আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে জোট‌টির সদস্য রাষ্ট্রের জোরালো সমর্থন চেয়েছে বাংলাদেশ।

শ‌নিবার (৮ জুন) ভিয়েতনামে ৩১তম আসিয়ানের আঞ্চলিক ফোরাম (এআরএফ) জ্যৈষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে বাংলাদেশ আসিয়ানের সমর্থন চান।

বৈঠকে বাংলাদেশ প্রতি‌নি‌ধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. রইস হাসান সরোয়ার। তি‌নি আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে সমর্থনের পাশাপা‌শি রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।

এসময় জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের তাদের অস্থায়ী আশ্রয় থেকে নিরাপদ, টেকসই এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আসিয়ান নেতাদের এবং এআরএফ সদস্য রাষ্ট্রগুলোর শক্তিশালী এবং আরও কার্যকর সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্রনীতি সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়- এই নীতিতে নিরাপত্তা, শান্তি ও উন্নয়নের লক্ষ্যে এআরএফ কার্যক্রমের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি এবং অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন।

বৈঠকের পাশাপা‌শি মহাপরিচালক রইস হাসান সরোয়ার অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক ডেপুটি সেক্রেটারি মিসেল চ্যান এবং আসিয়ানের ডেপুটি সেক্রেটারি জেনারেল দাতো আস্তানা আবদুল আজিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। উভয় বৈঠকে তারা পারস্পরিক স্বার্থ সং‌শ্লিষ্ট ইস্যুতে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:৪১   ২৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ