ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার
বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪



ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার

নিজেকে পরিচয় দেন ম্যাজিস্ট্রেট হিসেবে। একাই পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অবশেষে ধরা পড়লেন সেই ভুয়া ম্যাজিস্ট্রেট শাহারিয়া জাহান (৫০)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করার পর রশিদ দিতে না পারায় স্থানীয় ব্যবসায়ীরা তাকে আটকে করে পুলিশে সোপর্দ করেছেন।

বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে বুধবার বিকালে ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখার হাট বাজারে কালাম বগুড়া মিষ্টান্ন ভান্ডারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

গ্রেপ্তারকৃত শাহারিয়া জাহান রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাসিন্দা। বিভিন্ন এলাকায় ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, বুধবার (১২ জুন) বিকালে ওই ব্যক্তি ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখারহাট বাজারে কালাম বগুড়া মিষ্টান্ন ভান্ডারে গিয়ে হাজির হন। দেখতে চান ওই দোকানের বিভিন্ন লাইসেন্স। এরপর দোকানের ভেতরে প্রবেশ করে নানা অনিয়ম খোঁজার চেষ্টা করেন। একপর্যায়ে ওই প্রতিষ্ঠানের মালিককে বলেন নানা অনিয়ম পাওয়া গেছে, ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দোকান মালিক এক পর্যায়ে নত হয়ে এক হাজার টাকা দেন ম্যাজিস্ট্রেট শাহারিয়াকে। এরপর দোকান মালিক তার কাছে রশিদ চান। তখনই বাঁধে বিপত্তি।

রশিদ দিতে না পারায় ওই দোকান মালিক বাজারের অন্য ব্যবসায়ীদের ডেকে আনেন। তাকে ঘিরে ধরে প্রশ্ন করতেই ধরা খেয়ে যান ভুয়া ম্যাজিস্ট্রেট শাহারিয়া। পরে ৯৯৯ এ ফোন দিলে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুয়া ম্যাজিস্ট্রেট শাহারিয়া জাহানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

কালাম বগুড়া মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী আশিকুর রহমান জানান, শাহারিয়া জামান দোকানে এসে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দেন। পরে দোকানের বিভিন্ন মিষ্টি ভালো না বলতে থাকেন। একপর্যায়ে বলেন ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দেন। আমি তাকে এক হাজার টাকা দিয়ে বলি আপনি এসেছেন সম্মানে এটা দিলাম।

তিনি আরও জানান, যখন রশিদ চাইলাম, তখনই নানা টালবাহানা করতে থাকেন। আমার আগে থেকেই ওনাকে দেখে সন্দেহ হচ্ছিল, রশিদ দিতে না পারায় তখন নিশ্চিত হলাম উনি ম্যাজিস্ট্রেট না। এছাড়া যখন ম্যাজিস্ট্রেট বের হয় তখন তার সাথে পুলিশ সহ অন্যরাও থাকে। উনি এসেছেন একা। পরে বাজারের অন্য ব্যবসায়ীদের ডেকে এনে উনাকে জিজ্ঞাসাবাদ করলে তখন বলে উনি ভুয়া ম্যাজিস্ট্রেট। পরে থানা পুলিশের কাছে তাকে তুলে দেওয়া হয়।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান জানান, ৯৯৯ থেকে ফোন পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুয়া ম্যাজিস্ট্রেট শাহারিয়া জাহানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়ী আশিকুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিকালে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৭:৪৮   ৩১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায় - বাণিজ্যমন্ত্রী
কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প
মামদানির সঙ্গে বৈঠকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র : কলম্বিয়ার প্রেসিডেন্ট
জিয়াউর রহমানকে স্মরণের সর্বোত্তম উপায় তাঁর আদর্শ অনুসরণ : ড. মঈন খান
সরকার জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়াকে গুরুত্ব দিচ্ছে : তথ্যমন্ত্রী
সালথা প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মধুখালীতে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকের সংবাদ সম্মেলন
দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ