সিঙ্গাপুরে জয়ে শুরু বাংলাদেশের

প্রথম পাতা » খেলাধুলা » সিঙ্গাপুরে জয়ে শুরু বাংলাদেশের
শনিবার, ১৫ জুন ২০২৪



সিঙ্গাপুরে জয়ে শুরু বাংলাদেশের

বাংলাদেশ নারী হকি দল অনেক দিন পর দেশের বাইরে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলছে। এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ টুর্নামেন্টে বাংলাদেশ শুর সূচনা করেছে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে ৫-৪ গোলে থাইল্যান্ডকে হারিয়েছে। অর্পিতা পাল ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছেন।

ম্যাচ শুরুর তৃতীয় মিনিটেই গোল হজম করে বাংলাদেশ পিছিয়ে পড়ে। তিন মিনিটের মধ্যেই ইমা নাদিরার গোলে সমতা আনে বাংলাদেশ। পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে অর্পিতা পাল গোল করলে বাংলাদেশ লিড নেয়। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে ফাতেমাতুজজোহরার গোলে বাংলাদেশ ৩-১ স্কোরলাইনে এগিয়ে থাকে। দ্বিতীয় কোয়ার্টারে থাইল্যান্ড দুই গোল পরিশোধ করে ম্যাচে ৩-৩ সমতা আনে।

বিরতির পর তৃতীয় কোয়ার্টারেও দুই দল একটি করে গোল করে। থাইল্যান্ড ৪২ মিনিটে এগিয়ে গেলে পরের মিনিটেই অপির্তার গোলে সমতা আনে বাংলাদশে। থাইল্যান্ডের মতো বাংলাদেশের চতুর্থ গোলও পেনাল্টি স্ট্রোক থেকে। ম্যাচের শেষ কোয়ার্টারে জয়সূচক গোল করেন কনা আক্তার। কনার গোলে বাংলাদেশ জিতলেও জোড়া গোলদাতা অর্পিতা ম্যাচ সেরা হয়েছেন।

এই টুর্নামেন্টে বাংলাদেশ পুরুষ দলও অংশগ্রহণ করছে। আগের ফিকশ্চারে গতকাল বাংলাদেশ-কম্বোডিয়া ম্যাচ ছিল। পুরুষ বিভাগে কম্বোডিয়া নাম প্রত্যাহার করায় সূচির পরিবর্তন হয়েছে। আগামীকাল পুরুষ দল স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। একই দিন রাতে বাংলাদেশ নারী দলের প্রতিপক্ষ হংকং।

বাংলাদেশ সময়: ১৮:১৬:৫০   ২৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ