
ব্রাজিলের ক্লাব সান্তোসে নেইমার জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ডিসেম্বরে ক্লাবটির সভাপতি নির্বাচন শেষ হওয়ার পর।
বর্তমান সভাপতি মার্সেলো তেইশেইরা জানিয়েছেন, নির্বাচনী প্রক্রিয়া শেষ হলে নেইমারের চুক্তি ও আগামী মৌসুমের পরিকল্পনা নিয়ে আরো স্পষ্টভাবে আলোচনা করা হবে।
গতকাল বুধবার (২৫ নভেম্বর) সাও পাওলোয় অনুষ্ঠিত ‘সামিট সিবিএফ একাডেমি’তে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তেইশেইরা এই কথা জানান।
নেইমার জুনিয়রের বাবা নেইমার সিনিয়রকে ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে হিসেবে উল্লেখ করে তেইশেইরা বলেন, ‘ক্লাব এরই মধ্যে আগামী মৌসুমের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। তবে নির্বাচনের পর পরিচালনা পর্ষদের সঙ্গে আরো ভালোভাবে পরিকল্পনা করা সম্ভব হবে।’
আগামী ১২ ডিসেম্বর সান্তোসের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনে মার্সেলো তেইশেইরা পুনর্নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। নতুন সভাপতির মেয়াদকাল হবে ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত।
এদিকে সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ ফুরাবে এই বছরের শেষ দিন; ৩১ ডিসেম্বর। এর আগে নেইমার তার শৈশবে ক্লাবটিতে থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
তবে সামনে সভাপতি নির্বাচনের কারণে আপাতত সব কিছু ঝুলে আছে।
বাংলাদেশ সময়: ১১:২১:০৬ ৩ বার পঠিত