খ্যাতিমান কবি অসীম সাহা আর নেই

প্রথম পাতা » ছবি গ্যালারী » খ্যাতিমান কবি অসীম সাহা আর নেই
মঙ্গলবার, ১৮ জুন ২০২৪



খ্যাতিমান কবি অসীম সাহা আর নেই

একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান কবি অসীম সাহা আর নেই। আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অসীম সাহার ঘনিষ্টজন কবি মাহবুবা রহমান লাকী বাসসকে জানান, বর্তমানে অসীম সাহার মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রাখা হয়েছে।
কবি অসীম সাহার বয়স হয়েছিল ৭৫ বছর। স্ত্রী সঙ্গীত শিল্পী ও কবি অঞ্জনা সাহা এবং দুই ছেলে অভ্র ও অর্ঘ্যসহ অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন।
চলতি বছরের শুরুর দিকেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কবি অসীম সাহা। চিকিৎসকরা তখন জানিয়েছিলেন, বিষণœতায় ভুগছেন কবি। এছাড়াও, তিনি পারকিনসন (হাত কাঁপা রোগ), কোষ্ঠকাঠিন্য ও ডায়াবেটিস রোগেও আক্রান্ত ছিলেন।
১৯৪৯ সালের ২০ ফেব্রুয়ারি মামারবাড়ি নেত্রকোণা জেলায় জন্ম গ্রহণ করেন কবি অসীম সাহা। পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্য বিভাগে।
সামগ্রিকভাবে সাহিত্যে অবদানের জন্য ২০১২ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। পরে বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে। এছাড়াও তিনি সাহিত্যের বিভিন্ন ধারায় অসামান্য অবদানের জন্য আরও ১০টি পুরস্কার অর্জন করেন।
কবি অসীম সাহা ২০টির অধিক গ্রন্থ রচনা করেছেন।

বাংলাদেশ সময়: ১৮:২১:২৮   ৩৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
জামালপুরে আধিপত্য ও বালু উত্তোলন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলি সহ আহত ১১
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত।
সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী
আবারও ‎ফরিদপুরের ভাঙ্গায় গাড়িচাপায় ৩ বন্ধু নিহত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ