রাঙ্গামাটিতে দু’পক্ষের গোলাগুলিতে পরিবহন শ্রমিক নিহত

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে দু’পক্ষের গোলাগুলিতে পরিবহন শ্রমিক নিহত
মঙ্গলবার, ১৮ জুন ২০২৪



রাঙ্গামাটিতে দু’পক্ষের গোলাগুলিতে পরিবহন শ্রমিক নিহত

জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকের বাঘাইহাট বাজারে আঞ্চলিক দুইদলের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে মো. নাঈম নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দীঘিনালা হাসপাতালে নিয়ে গেলে নাঈম সেখানে মৃত্যুবরণ করেন।
আজ মঙ্গলবার বিকেলের দিকে বাঘাইহাটে এ ঘটনা ঘটে। গুলিতে নিহত নাঈম শান্তি পরিবহনের সুপারভাইজার বলে জানা গেছে। সে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির পশ্চিম দূর্গাছড়ি এলাকার মো. নজরুল ইসলামের ছেলে ।
বাঘাইছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল আউয়াল বাসসকে জানান, সাজেকের বাঘাইহাটে দুইপক্ষের গোলাগুলিতে শান্তি পরিবহনের সুপারভাইজার গুলিবিদ্ধ মো. নাঈমকে (৩৫) সেনাবাহিনীর সহায়তায় স্থানীয়রা উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনি সেখানে মারা যান।
তিনি জানান, ঘটনাস্থলে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮:২৪:২৯   ৪৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ