তরুণ প্রজন্মকে খেলাধুলায় আকৃষ্ট করতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » তরুণ প্রজন্মকে খেলাধুলায় আকৃষ্ট করতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ১৮ জুন ২০২৪



তরুণ প্রজন্মকে খেলাধুলায় আকৃষ্ট করতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার বলেছেন, বর্তমান সরকার ক্রীড়াক্ষেত্রের সম্প্রসারণ এবং খেলাধুলার মান উন্নয়নে সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে।
তিনি বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় আকৃষ্ট করতে হবে। আওয়ামী লীগ সরকারের আমলে ক্রীড়াঙ্গনের উন্নয়ন হয়েছে। বর্তমান সরকারই ক্রীড়াঙ্গণকে দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে মেলে ধরতে সক্ষম হয়েছে। ক্রিকেটাঙ্গণে বাংলাদেশের বর্তমান অবস্থান এর উৎকৃষ্ট উদাহরণ।
আজ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাা কদমতলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
কে. বি. পি. স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, বিনোদনের উত্তম মাধ্যম খেলাধুলা জীবনে আনন্দমুখর পরিবেশ সৃষ্টিতে অত্যন্ত সহায়ক। সুস্বাস্থ্যের জন্যও খেলাধুলার গুরুত্ব অপরিসীম। কারণ খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় এবং শরীর ও মনকে চাঙ্গা রাখে।
তাই লেখাপড়াা পাশাপাশি খেলাধুলার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২:৫৯:০০   ৪৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
জামালপুরে আধিপত্য ও বালু উত্তোলন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলি সহ আহত ১১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ