ইরানে ভূমিকম্পের আঘাতে নিহত ৪, আহত ১২০

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানে ভূমিকম্পের আঘাতে নিহত ৪, আহত ১২০
মঙ্গলবার, ১৮ জুন ২০২৪



ইরানে ভূমিকম্পের আঘাতে নিহত ৪, আহত ১২০

ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কাশমারে রিখটার স্কেলে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার আঘাত হানা এই ভূমিকম্পে কাশমারে অন্তত চারজন নিহত ও আরও ১২০ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরানের কাশমার শহর। এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে চারজন নিহত ও ১২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

কাশমারের গভর্নর বলেছেন, মঙ্গলবার ইরানের স্থানীয় সময় দুপুর ১টা ২৪ মিনিটের দিকে ওই ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলেছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। তবে ভূমিকম্পে ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতি কেমন হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ কয়েকটি বড় টেকটোনিক প্লেটের সীমানায় ইরানের অবস্থান। যে কারণে দেশটিতে প্রায়ই হালকা থেকে মাঝারি মাত্রার, এমনকি শক্তিশালী ভূমিকম্পও আঘাত হেনে থাকে।

ইরানে ৭ দশমিক ৪ মাত্রার সবচেয়ে প্রাণঘাতী এক ভূমিকম্প আঘাত হেনেছিল ১৯৯০ সালে। ওই ভূমিকম্পে দেশটিতে ৪০ হাজারের বেশি মানুষ নিহত ও আরও ৩ লাখের বেশি আহত হন। এছাড়া এই ভূমিকম্পে গৃহহীন হয়ে পড়েছিলেন দেশটির আরও পাঁচ লাখ মানুষ।

এরপর ২০০৩ সালে ৬ দশমিক ৬ মাত্রার এক ভূমিকম্পে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রাচীন নগরী বাম প্রায় মাটির সাথে মিশে যায়। এতে এই শহরে কমপক্ষে ৩১ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

এছাড়া ২০১৭ সালে দেশটির পশ্চিমাঞ্চলে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্পে ৬০০ জনের বেশি মানুষ নিহত হন। ওই ঘটনায় আহত হন আরও ৯ হাজারের বেশি মানুষ।

সূত্র: এএফপি।

বাংলাদেশ সময়: ২৩:০৫:২৮   ৪৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট
সমুদ্র গবেষণায় চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সঙ্গে ঢাবির চুক্তি নবায়ন
দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
তেহরানের ‘সরাসরি’ বার্তা, যুদ্ধের অবসান ‘সন্নিকটে; বলে আশা ট্রাম্পের
যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা-আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু
গাজাজুড়ে যেকোনো সময় ধসে পড়তে পারে প্রায় দুই হাজার ভবন
পবিত্র মক্কা লক্ষ্য করে হুথিদের হামলা, ‘রেড লাইন’ অতিক্রম : সৌদি আরব
জার্মানিতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ