বাজেট হেল্পডেস্ক পরিদর্শন করলেন স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাজেট হেল্পডেস্ক পরিদর্শন করলেন স্পীকার
শনিবার, ২২ জুন ২০২৪



বাজেট হেল্পডেস্ক পরিদর্শন করলেন স্পীকার

ঢাকা, ২২ জুন ২০২৪ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, সংসদ সদস্যদের কাজের পরিধি শুধুমাত্র আইন প্রণয়নের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি বলেন, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নসহ আন্তর্জাতিক সংস্থার বিভিন্ন প্রোগ্রামে সংসদ সদস্যরা সক্রিয় অংশগ্রহণ করছেন। সেক্ষেত্রে বিভিন্ন বিশেষায়িত বিষয়ে জ্ঞানলাভ ও দক্ষতা বৃদ্ধির জন্য সংসদ সদস্যরা বিআইপিএস আয়োজিত বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণ করতে পারেন।

তিনি আজ প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ ইন্সটিটিউট অফ পার্লামেন্টারি স্টাডিজ (বিআইপিএস) এর পরিচালনা বোর্ডের সদস্যবৃন্দসহ বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট কর্তৃক স্থাপিত বাজেট হেল্পডেস্ক পরিদর্শনকালে এসব কথা বলেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্মসচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারের সঞ্চালনায় বাজেট হেল্পডেস্ক বিষয়ক উপস্থাপনা করেন অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে আইনমন্ত্রী আনিসুল হক এমপি বক্তব্য প্রদান করেন। প্রশ্নোত্তর পর্ব মডারেট করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম।

অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি, অ্যাটর্নি জেনারেল হলেন এ এম আমিন উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীন মো. নূরুল হক এবং বিপিএটিসি’র রেক্টর সাঈদ মাহবুব খান উপস্থিত ছিলেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ ইন্সটিটিউট অফ পার্লামেন্টারি স্ট্যাডিজ (বিআইপিএস) ২০০১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহ ও দিক নির্দেশনায় আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি বলেন, বিআইপিএস এর মাধ্যমে রূপকল্প ২০৪১, ডেল্টা প্লান ২১০০ সহ প্রধানমন্ত্রীর বিভিন্ন ভিশন সম্পর্কে আলোচনা করা যেতে পারে।

তিনি বলেন, বাজেট হেল্প ডেস্ক সংসদ সদস্যদের চাহিদামত দ্রুততম সময়ে বাজেট সম্পর্কিত বিভিন্ন তথ্য-উপাত্ত সরবরাহ করে আসছে। তিনি বলেন, বাজেট হেল্প ডেস্ক থেকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত গ্রহণ করে সংসদ সদস্যগণ বাজেটের উপর গঠনমূলক ও প্রাণবন্ত আলোচনায় সক্ষম হচ্ছেন।

অনুষ্ঠানে অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এমপি, সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি, ফরিদা ইয়াসমিন এমপিসহ সংসদ সদস্যবৃন্দ, বিআইপিএস এর পরিচালনা বোর্ডের সদস্যবৃন্দ, ইউরোপীয় ইউনিয়ন, জাতীয় রাজস্ব বোর্ড ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:২০:৫২   ২১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাতীয় বাজেটের পর ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর প্রত্যাশা আমিনুলের
সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করবে না ইরান, শান্তি ‘নাগালের মধ্যে’: ওমানের পররাষ্ট্রমন্ত্রী
বলিভিয়ায় টাকাভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত: নিহত বেড়ে ২০
বাড়ির উঠানে দাদির, সরিষাক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র মরদেহ
পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প
বার্সেলোনার হয়ে শততম ম্যাচ জয়ে রাঙাতে চান কোচ হ্যান্সি ফ্লিক
পিএসজি তারকাকে পেতে রিয়াল-সিটি-লিভারপুলের ত্রিমুখী লড়াই
ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে : নৌপরিবহন মন্ত্রী
ডায়াবেটিস সচেতনতা দিবস আজ
নারী-শিশুর ওপর নির্যাতন-হত্যার শাস্তি নিশ্চিতের দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ