আবারও ফাইনালে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » আবারও ফাইনালে বাংলাদেশ
শনিবার, ২২ জুন ২০২৪



আবারও ফাইনালে বাংলাদেশ

কয়েক ঘন্টা পর ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগেই সুখবর এসেছে হকি থেকে। সকালে ইন্দোনেশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলা নিশ্চিত করেছে নারী হকি দল। আর বিকেলে চাইনিজ তাইপেকে ৫-১ গোলে হারিয়ে জুনিয়র এএইচএফ কাপের ফাইনালে উঠেছে পুরুষ হকি দল।

বাংলাদেশ ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছিল। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ‘বি’ গ্রুপের রানার্স আপ চাইনিজ তাইপে। ম্যাচের প্রথম কোয়ার্টারটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। বাংলাদেশের জয় ও তাইপের চ্যাং ৫ মিনিটে গোল করেন।

সিঙ্গাপুরে দ্বিতীয় কোয়ার্টার থেকে বাকি সময় বাংলাদেশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। আমিরুল ও আব্দুল্লাহ ১৬ ও ২৩ মিনিটে গোল করলে বাংলাদেশ ৩-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায়। বিরতি থেকে ফেরার প্রথম মিনিটেই আমিরুল আরেকটি গোল করেন। এর পর বেশি কিছু সময় আর গোল হয়নি। ম্যাচ শেষ হওয়ার মিনিট দুই আগে আব্দুল্লাহ আরেকটি গোল করলে ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন আশিকুজ্জামানের শিষ্যরা।

জুনিয়র এএইচএফ কাপের আগের আসরেও বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দলের কয়েকজনের বয়স ২১ এর নিচে থাকায় এবারের টুর্নামেন্টেও রয়েছেন তারা। সাবেক জাতীয় খেলোয়াড় আশিকুজ্জামান এবার জুনিয়র এএইচএফ কাপের হেড কোচ। ফাইনালে উঠে তার চোখ শিরোপাতেই, ‘গত আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন ছিল, আমরা শিরোপা ধরে রাখার মিশনেই রয়েছি। ফাইনাল জিতেই আমরা দেশে ফিরব।’

আগামীকাল ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ হবে ঘন্টা দুয়েক পর চীন ও থাইল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ থেকে। জুনিয়র-সিনিয়র পুরুষ হকির টুর্নামেন্টে বাংলাদেশের বড় প্রতিপক্ষ এখন ওমান। এই টুর্নামেন্টের গত আসরে বাংলাদেশ ওমানকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল। সেই ওমান এবার ‘বি’ গ্রুপে তৃতীয় হওয়ায় সেমিফাইনালেই খেলতে পারেনি। ওমানকে পেছনে ফেলে চীন গ্রুপ সেরা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:০৯:০১   ৩৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ