কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানো হচ্ছে দেশীয় ওয়েবসাইটে!

প্রথম পাতা » ছবি গ্যালারী » কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানো হচ্ছে দেশীয় ওয়েবসাইটে!
রবিবার, ২৩ জুন ২০২৪



কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানো হচ্ছে দেশীয় ওয়েবসাইটে!

দেশীয় ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনকে আরও স্মার্ট করতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার শিগগিরই বাড়ানো হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার (২৩ জুন) দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) আয়োজিত গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট শীর্ষক রিজিওনাল কনসালটেশন সেমিনারে বক্তব্য দেন তিনি।

পলক বলেন, বিগত ১৫ বছরে দেশের ডিজিটাল খাতে ব্যাপক পরিবর্তন এসেছে। এক দশকে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে হয়েছে ১৩০ মিলিয়ন। তাই দেশীয় ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনকে আরও স্মার্ট করতে শিগগিরই এআই-এর ব্যবহার বাড়ানো হবে।

ইন্টারনেটের দাম কমিয়ে আনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ১৫ বছর আগেও এক এমবিপিএস ইন্টারনেটের দাম ছিল এক হাজার ডলার। বর্তমানে প্রতি এমবিপিএসের দাম কমে হয়েছে মাত্র ৬০ টাকা। শুধু শহর নয়, গ্রামেও সর্বত্র ইন্টারনেট সেবা চালু রাখতে ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল ডেলিভারি সার্ভিস চালু করা হয়েছে। এর আওতায় বর্তমানে গ্রামের ১০ মিলিয়ন মানুষ সহজে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। দেশে বর্তমানে নয় হাজারের মতো ডিজিটাল ডেলিভারি সার্ভিস রয়েছে, যা আগামীতে আরও বাড়ানো হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, এক দশকে ৫২ হাজার ওয়েবসাইট তৈরি করা হয়েছে। ৯৯৯ থেকে শুরু করে এমন অনেক গুরুত্বপূর্ণ সার্ভিস আইসিটি বিভাগের হাত ধরে যাত্রা শুরু করেছে। প্রতিটি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আইসিটি বিভাগ বাংলাদেশের ডিজিটালাইজেশনের জন্য কাজ করছে।

নিরাপদ ইন্টারনেট সেবার গুরুত্ব উল্লেখ করে পলক বলেন, শিগগিরই পার্সোনাল ডাটা প্রোটেকশন অ্যাক্ট চালু করা হবে। এর পাশাপাশি পলিসি মেকিংয়ের ক্ষেত্রে ভার্চুয়াল প্ল্যাটফর্মের বিকাশ নিয়েও আইসিটি বিভাগ কাজ করছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:২৪   ২৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে এআই প্রযুক্তি প্রশিক্ষণের উপকরণ বিতরণ
খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও গুণগত মানকে অগ্রাধিকার দিতে হবে: খাদ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে গভীর রাতে বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট, আহত ৩
সাঁতার শেখানোর মাধ্যমে শিশুদের আত্মরক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
ভারত-বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ়ে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ
রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী
শপথ নিলেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক
আবারও চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা সাহেবরামপুরের মুরাদ সরদা‌রের
চরভদ্রাসনে ১৭ বছর পর দখলমুক্ত হলো অসহায় পরিবারের জমি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ