দিল্লিতে তিস্তা নিয়ে আলোচনায় চীন প্রসঙ্গ আসেনি : হাছান মাহমুদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » দিল্লিতে তিস্তা নিয়ে আলোচনায় চীন প্রসঙ্গ আসেনি : হাছান মাহমুদ
রবিবার, ২৩ জুন ২০২৪



দিল্লিতে তিস্তা নিয়ে আলোচনায় চীন প্রসঙ্গ আসেনি : হাছান মাহমুদ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, দিল্লিতে তিস্তা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। তবে এই ইস্যুতে চীনের বিষয়ে কোনো আলোচনা হয়নি।
রোববার (২৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

শনিবার (২২ জুন) দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়।

বৈঠকে তিস্তার পানিবণ্টন নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সফর খুব ফলপ্রসু ছিল। সেখানে তিস্তা নদী ও অভিন্ন যৌথ নদীর পানিবণ্টন নিয়ে আলোচনা হয়েছে। তিস্তার জন্য বাংলাদেশে ভারতের কারিগরি দল আসবে। এটা ইতিবাচক। তবে তিস্তা নিয়ে সেখানে চীনের বিষয়ে কোনো আলোচনা হয়নি।

মন্ত্রী জানান, বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে চীনের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে জাতিগত সংঘাত চলছে, সে বিষয়ে চীন প্রসঙ্গ এসেছে।

ভারত ই-মেডিকেল ভিসা কবে থেকে চালু করবে জানতে চাইলে মন্ত্রী জানান, এটা সিদ্ধান্ত হয়েছে, তবে দিনক্ষণ ওরা (ভারত) বলতে পারবে।

এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, সৌদি আরবে হজ করতে গিয়েছিলাম। সেখানে সৌদি যুবরাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছি। তিনি বলেছেন, ইনশাল্লাহ।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাছান মাহমুদ বলেন, আমদের সামনে অনেক চ্যালেঞ্জ। স্বাধীনতাবিরোধী অপশক্তি ঘাপটি মেরে আছে। সাম্প্রদায়িক অপশক্তি এখনো আছে। তারা ফনা তুলে দাঁড়ায়। বিএনপি এসব অপশক্তিকে আশ্রয় দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:০৫   ২৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন মাস আগে স্ত্রী, এবার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা জলিল মোল্যা
সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ গাড়িচালকদের অদক্ষতা ও পথচারীদের অসচেতনতা: সড়ক মন্ত্রী
সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, জাতির সম্পদ : রিজভী
দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
মানসম্মত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের মূল লক্ষ্য - আইসিটি মন্ত্রী
প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত, আইসিইউতে চিকিৎসাধীন
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র: ৮ মাসে প্রাণ গেল ৫২ জনের
সদরপুরে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ভবন খেজুর তলায় স্থাপনের জন্য মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ