বগুড়ায় কারাগারের ছাদ কেটে পালিয়ে যাওয়া ফাঁসির চার আসামী আটক

প্রথম পাতা » আইন আদালত » বগুড়ায় কারাগারের ছাদ কেটে পালিয়ে যাওয়া ফাঁসির চার আসামী আটক
বুধবার, ২৬ জুন ২০২৪



বগুড়ায় কারাগারের ছাদ কেটে পালিয়ে যাওয়া ফাঁসির চার আসামী আটক

বগুড়া জেলা কারাগার থেকে মঙ্গলবার রাতে ফাঁসির দন্ডপ্রাপ্ত চার আসামী কারাগারের ছাদ কেটে পালিয়ে যাওয়ার ১৪ মিনিট পর পুলিশের হাতে ধরা পড়েছে।
বুধবার বেলা ১১টায় বগুড়ার পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এক সাংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্তী এ তথ্য জানান। তিনি জানান, মঙ্গলবার রাত ৩টা ৫৬ মিনিটে চার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী কনডেম সেলের ছাদ কেটে বের হয়ে বিছানার চাদরেরর সাহায্যে দেয়াল টপকে বেড়িয়ে যায়। বগুড়া জেল সুপার আনোয়ার হোসেন পুলিশকে তাৎক্ষণিকভাবে এ ঘটনা জানান।

এসময় পুলিশ বগুড়া জেলখানাকে কেন্দ্র করে এক কিলোমিটার এলাকা তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলে। এসময় পুলিশের এসআই খোরশেদ আলম বগুড়া কারাগার থেকে অল্প কিছু দূরে চাষী বাজারে পালাতক আসামীদের আটক করে। পালিয়ে যাওয়া আসামীরা কুড়িগ্রামের নজরুল ইসলাম (৬৮), নরসিংদীর মোঃ আমির হামজা (৪১), বগুড়ার মোঃ জাকারিয়া (৩৪), মো. ফরিদ শেখ (৩০)। বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম আসামী পলায়ণ ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬:০১:৫৯   ৪২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
বোয়ালমারীতে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে ২ জনের সশ্রম ‌কারাদণ্ড
মাদারগঞ্জে দুই খুনের মামলা, ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
বোয়ালমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় তিন যুবকের যাবজ্জীবন
আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে: চিফ প্রসিকিউটর
বোয়ালমারীতে ৬ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ