বিকেলে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিকেলে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি
শনিবার, ২৯ জুন ২০২৪



বিকেলে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

রাজধানীতে বড় দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি কর্মসূচি আজ। প্রায় একই সময়ে কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ ও বিএনপি।

শনিবার (২৯ জুন) বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ডেকেছে বিএনপি। প্রায় একই সময়ে দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ।

চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার (২৯ জুন) বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ডেকেছে বিএনপি। দলীয় প্রধানের মুক্তির দাবিতে প্রায় ৮ মাস পর ডাকা এ কর্মসূচি ঘিরে বড় জমায়েতের প্রস্তুতি নিয়েছে দলটি।

সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতাদের বক্তব্য রাখার কথা রয়েছে।

অন্যদিকে একই সময়ে কর্মসূচি নিয়ে মাঠে থাকছে ক্ষমতাসীন আওয়ামী লীগও। দলের প্লাটিনাম জুবিলি বা ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ।

আর এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুর কাদেরের। আলোচনা সভা হলেও ক্ষমতাসীনদের এ কর্মসূচিও রূপ নিতে পারে সমাবেশে।

বাংলাদেশ সময়: ১৩:০০:০৪   ৪৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
রথযাত্রা মহোৎসবের উদ্বোধন; সম্প্রীতি ও ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
জুলাই‌ নি‌য়ে কখনও বিতর্ক করা যা‌বে না - এমপি খোকন
দিনব্যাপী নানা কর্মসূচিতে নারায়ণগঞ্জে ‘১৬ জুলাই শহীদ দিবস’ উদযাপন
সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর : মাহদী আমিন
সন্দেহভাজনদের দ্রুত ফেরত চায় ঢাকা: আরব আমিরাত ও ভারতের অপেক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী
চরভদ্রাসনে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নগরকান্দা উপজেলা রিপোর্টার্স ক্লাবে নতুন ১৭ সদস্যের পরিচিতি সভা অনুষ্ঠিত
শুধু দোষীদের বিরুদ্ধেই দেওয়া হবে চার্জশিট: ডিবি প্রধান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ