নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সারাবিশ্বের কাছে দৃষ্টান্ত: শিল্পমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সারাবিশ্বের কাছে দৃষ্টান্ত: শিল্পমন্ত্রী
শনিবার, ২৯ জুন ২০২৪



নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সারাবিশ্বের কাছে দৃষ্টান্ত: শিল্পমন্ত্রী

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সারাবিশ্বের কাছে দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

শনিবার রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের বলরুমে নারীদের আন্তর্জাতিক জনকল্যাণমূলক সংগঠন ‘ইনার হুইল’ আয়োজিত ‘ইনার হুইল ডিস্টিক্ট ৩৪৫’ এর ১০ম ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নূরুল মজিদ মাহমূদ হুমায়ুন বলেন, “দেশের জনসংখ্যার অর্ধেক নারী এবং সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।”

তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের নারীবান্ধব নীতি ও কর্মসূচি প্রণয়ন এবং সেগুলোর যথাযথ বাস্তবায়নের ফলে এটি সম্ভব হয়েছে।”

মন্ত্রী বলেন, “গ্লোবাল জেন্ডার গ্যাপ ইনডেক্স রিপোর্ট ২০২০ অনুযায়ী, দক্ষিণ এশীয় সাতটি দেশের মধ্যে একমাত্র বাংলাদেশ শীর্ষ ১০০টি দেশের তালিকায় স্থান পেয়েছে যেখানে বিশ্বের ১৫৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৫০তম।”

২০২০ সালে বাংলাদেশে কর্মজীবী নারীর সংখ্যা ১৬ দশমিক ২ মিলিয়ন থেকে ১৮ দশমিক ৬ মিলিয়নে উন্নীত হয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, “একশ বছর আগে ১৯২৪ সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে রোটারিয়ানদের স্ত্রী তথা সমাজে প্রাধিকারপ্রাপ্ত ও অগ্রগামী নারীদের একটি দল লৈঙ্গিক সমতা ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীদের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে ‘ইনার হুইল’ নামে জনকল্যাণমূলক সংগঠনটি প্রতিষ্ঠা করেন, যার শাখা-প্রশাখা আজ বাংলাদেশসহ সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। বর্তমানে বিশ্বের ১০৪টি দেশ ও অঞ্চলে ‘ইনার হুইল’ কার্যক্রম পরিচালনা করছে।

‘ইনার হুইল ডিস্টিক্ট ৩৪৫’ এর ২০২৩-২৪ মেয়াদের চেয়ারম্যান শারমিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন ‘ইনার হুইল’এর ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ নাঈমা সাখাওয়াত। অনুষ্ঠানে ২০২৪-২৫ মেয়াদে ‘ইনার হুইল ডিস্টিক্ট’ এর নবনির্বাচিত চেয়ারম্যান ফারাহনাজ কাইয়ুমকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

ইনার হুইলের চলতি বছর ১০০তম বর্ষপূর্তিতে সংগঠনে বিশেষ অবদান রাখায় পূর্ববর্তী বোর্ড ডিরেক্টর দিলরুবা আহমেদ, পিএনআর শারমিন হোসেন, ট্রিউন গ্রুপের পরিচালক কাজী ওয়াহিদুল আলম এবং এনটিভির বার্তা প্রধান জহিরুল আলমকে সম্মানিত করা হয়।

বর্তমান কার্যকরী কমিটি ও পরবর্তী কমিটির সম্মেলন হিসেবে সার্বিক অনুষ্ঠানটি হোস্ট করে ৩১টি ক্লাব। ইনার হুইলের এ সমাবেশের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘সাইন ব্রাইট, কেয়ার ফর হিউমিনিটি’।

বাংলাদেশ সময়: ১৬:৫০:২৯   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক : রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক
ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা
কমনওয়েলথ গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ অ্যাথলেট দলকে ব্রিটিশ হাইকমিশনের সংবর্ধনা
বন্দর, পরিবহন ও লজিস্টিকস সহযোগিতা জোরদারে বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের বৈঠক
‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী
এআই অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ীদের সংসদ অধিবেশন দেখার ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী
এলডিসি উত্তরণে আরও তিন বছর প্রস্তুতির সময় চেয়ে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইল বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ