রাশিয়ার সীমান্তবর্তী গ্রামে ইউক্রেনের ড্রোন হামলায় ৫ জন নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » রাশিয়ার সীমান্তবর্তী গ্রামে ইউক্রেনের ড্রোন হামলায় ৫ জন নিহত
শনিবার, ২৯ জুন ২০২৪



রাশিয়ার সীমান্তবর্তী গ্রামে ইউক্রেনের ড্রোন হামলায় ৫ জন নিহত

রাশিয়ার সীমান্তবর্তী গ্রামের একটি বাড়িতে ইউক্রেনের ড্রোন হামলায় দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। শনিবার আঞ্চলিক গভর্নর এ কথা বলেছেন। খবর এএফপি’র।
খবরে বলা হয়, ড্রোনটি ইউক্রেন সীমান্ত থেকে মাত্র কয়েক মিটার দূরে রাশিয়ার কুরস্ক অঞ্চলের একটি ছোট্ট গ্রাম গোরোদিশের একটি বাড়তে আঘাত হানে।
কুরস্কের গভর্নর আলেক্সি স্মিরনভ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন, ‘আমরা অনেক দুঃখের সাথে জানাচ্ছি যে ইউক্রেনের ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছে। এদের মধ্যে দুই শিশু রয়েছে। সেখানে এ হামলায় পরিবারের আরো দুই সদস্য আহত হয়েছে। তাদের অবস্থা গুরুতর।’
তিনি আরো বলেন, একটি ‘কপ্টার’ স্টাইলের ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়। এ ধরনের হামলার ক্ষেত্রে একটি ছোট ডিভাইস ব্যবহার করা হয় যাতে করে গ্রেনেড বা অন্যান্য বিস্ফোরক বহন করে লক্ষ্যবস্তু উপর ফেলা হয়।
২০২২ সালের ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়ার পর থেকেই উভয় পক্ষই পরস্পরকে ঘায়েল করতে ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করে আসছে।
এদিকে ইউক্রেন এ বছর রাশিয়ার ভূখ-ে তাদের হামলা জোরদার করতে দেখা যাচ্ছে। বিশেষ করে রাশিয়ার জ্বালানি স্থাপনার পাশাপাশি সীমান্তের ওপারের বিভিন্ন শহর ও গ্রাম লক্ষ্য করে কিয়েভ বাহিনী এসব হামলা চালায়।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:৩১   ৩০৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


জাতিসংঘের মহাসচিব পদে লড়ছেন আমিরাতের নুসেইবেহ
রুবিওর সঙ্গে কেন তাজ হোটেলের নিরাপত্তা প্রধানের সাক্ষাৎ করালেন জয়শঙ্কর
সৌদি আরবের বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ২, আহত ৮
প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ
ট্রাম্পের সঙ্গে বিরোধ প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা জেলেনস্কির
লুলা ও বলসোনারোর প্রতি সমান আচরণের প্রমাণ দিতে মেটাকে ২৪ ঘণ্টার সময় দিল ব্রাজিলের আদালত
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানদের দুর্গে প্রচারে ট্রাম্প
বেইজিংয়ে ‘বাংলাদেশ ডে’ অনুষ্ঠিত: চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ