কুমিল্লা নগরীতে ৭ ট্র্যাফিক পুলিশ বক্সের উদ্বোধন

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লা নগরীতে ৭ ট্র্যাফিক পুলিশ বক্সের উদ্বোধন
শনিবার, ২৯ জুন ২০২৪



কুমিল্লা নগরীতে ৭ ট্র্যাফিক পুলিশ বক্সের উদ্বোধন

ট্র্যাফিক ব্যবস্থার সুষ্ঠু ও সুশৃঙ্খল কার্যক্রম নিশ্চিত করতে কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে ৭টি ট্র্যাফিক পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে নগরীর কান্দিরপাড় মোড়ে ট্র্যাফিক পুলিশ বক্সের উদ্বোধন করেন কুমিল্লা সিটি মেয়র ডা. তাহসীন বাহার সূচনা।

এসময় কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, অতিরিক্ত পলিশ সুপার মংনেথোয়াই মারমা ও মোহাম্মদ নাজমুল হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার আব্দুল মান্নানের পরিকল্পনা ও বাস্তবায়নে নগরীর আলেখারচর, শাসনগাছা, কান্দিরপাড়, ইদগাহ মোড়, চকবাজার, টমছমব্রীজ, পদুয়ারবাজার এলাকায় ৭টি ট্র্যাফিক পুলিশ স্থাপন করা হয়। ট্র্যাফিক ব্যবস্থার সুষ্ঠু ও সুশৃঙ্খল কার্যক্রম নিশ্চিত করণ, ট্র্যাফিক সদস্যদের কল্যাণ নিশ্চিতপূর্বক ট্র্যাফিক সেবার মান বৃদ্ধিকরণ ও ট্র্যাফিক পুলিশ ও সেবাগ্রহীতার মধ্যকার পারস্পরিক মেলবন্ধন বৃদ্ধিকরণের জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭:১৩:০২   ৩৬৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
হিন্দু-মুসলমান ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে : পরিবেশমন্ত্রী
রাঙ্গামাটিতে শতাধিক প্রতিমায় বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় বৈচিত্র্য
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫

News 2 Narayanganj News Archive

আর্কাইভ