খালেদাকে জেলে রেখে তারেককে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: কামরুল ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » খালেদাকে জেলে রেখে তারেককে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: কামরুল ইসলাম
শনিবার, ২৯ জুন ২০২৪



খালেদাকে জেলে রেখে তারেককে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: কামরুল ইসলাম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, খালেদা জিয়াকে জেলে রেখে তারেক রহমানকে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি।

শনিবার (২৯ জুন) বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

কামরুল ইসলাম বলেন, বিএনপি নেতারা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে জেল খাটেন। তারা বার মাস আদালতে ধরনা দিয়ে জামিন নেন। কিন্তু খালেদা জিয়ার ব্যাপারে তারা একবার উচ্চ আদালতে গেলেও আদালতের দরজায় বার বার যান না।

এসময় শেখ হাসিনা মানবতার মা বলেই খালেদা জিয়া জেলের বাইরে আছেন বলে মন্তব্য করেন তিনি।

খালেদা জিয়ার মুক্তি পেতে হলে আদালতের দরজায় যান, আন্দোলন করে কোনো লাভ নাই, কোনো লাভ হবে না। আন্দোলনের মাধ্যমে বিভীষিকা করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে।

কামরুল ইসলাম বলেন, বিএনপি বিষধর সাপ, এরা সন্ত্রাসী দল। জামায়াতকে সঙ্গে নিয়ে তারা ছোবল মারবে। বিএনপি নির্বাচনে আসে না, এরা গণতন্ত্রে বিশ্বাস করে না। নির্বাচনে না এসে এরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে।

বাংলাদেশ সময়: ২২:৫৫:৫১   ৪৮৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে দক্ষ মানবসম্পদ ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী
ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ
আ.লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি
ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু
কপ৩১ সম্মেলনে অনুদানভিত্তিক কার্যকর সহায়তা চাইবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ