পাইকপাড়া থেকে হাত বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » পাইকপাড়া থেকে হাত বাঁধা যুবকের মরদেহ উদ্ধার
সোমবার, ১ জুলাই ২০২৪



পাইকপাড়া থেকে হাত বাঁধা যুবকের মরদেহ উদ্ধারনারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া থেকে মো. দ্বীন ইসলাম (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের সময় প্রথমে অজ্ঞাত থাকলেও পরে নারায়ণগঞ্জ পিবিআই এর একটি দল ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় সনাক্ত করে।

সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে পাইকপাড়া কাদরিয়া নগর কালীর ভিটা নামক এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথা, বাম কান ও নাকে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত মো. দ্বীন ইসলাম ঢাকা জেলার সাভার থানার হেমায়েতপুর ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মো.আদম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৪ টার দিকে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মো. দ্বীন ইসলাম মানসিকভাবে অসুস্থ ছিল। প্রায় ১৫ দিন আগে বাড়ি থেকে বের হয়ে আসছিল।

এ বিষয়ে তার পরিবার সাভার থানায় একটি জিডি করেছিল। আত্মীয়-স্বজনদের খবর দেওয়া হয়েছে। মৃত্যুর কারণ জানতে উদ্ধারকৃত মরদেহ ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩১:১৬   ৩৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ