বন্দরে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি সাগরসহ গ্রেপ্তার ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি সাগরসহ গ্রেপ্তার ২
সোমবার, ১ জুলাই ২০২৪



বন্দরে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি সাগরসহ গ্রেপ্তার ২

বন্দরে পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ কেঁজি গাঁজা ও ১৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি । গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো বন্দর থানার ফরাজিকান্দা এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে কুখ্যাত মাদক কারবারি সাগর (৪৫) ও একই থানার দেউলী এলাকার আব্দুল লাফন মিয়ার ছেলে অপর মাদক কারবারি মোক্তার (৪৫)।

গ্রেপ্তারকৃত ২ মাদক কারবারিকে পৃথক মাদক মামলায় সোমবার (১ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করেছে সংশ্লিষ্ট পুলিশ। এর আগে গত রোববার (৩০ জুন) রাত ৮টায় বন্দর থানার কুড়িপাড়া বটতলাস্থ বায়তুল আমান জামে মসজিদের সামনে থেকে মোক্তারকে ও একই রাত সাড়ে ৯টায় বন্দর থানার ফরাজিকান্দাস্থ সাফা ফুডজোনের সামনে থেকে অপর কুখ্যাত মাদক কারবারি সাগরকে গ্রেপ্তার করা হয়। মাদক বিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধারের ঘটনায় ডিবি পুলিশ বন্দর থানায় পৃথক দুইটি মাদক মামলা রুজু করেছে। যার মামলা নং- ১(৭)২৪ ও ২(৭)২৪।

থানা সূত্রে জানাগেছে, জেলা গোয়েন্দা পুলিশের উপ- পরিদর্শক সাদ্দাম মোল্লাসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে বন্দর থানার কুড়িপাড়া বটতলা বায়তুল আমান জামে মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ২ কেঁজী গাঁজাসহ মাদক কারবারি মোক্তারকে গ্রেপ্তার করে।

এ ছাড়াও জেলা গোয়েন্দা পুলিশের অপর উপ-পরিদর্শক মো: শহিদুলসহ সঙ্গীয় ফোর্স একই রাতে বন্দর থানার ফরাজিকান্দাস্থ সাফা ফুডজোনের সামনে অভিযান চালিয়ে ১৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক কারবারি সাগরকে গ্রেপ্তার করে। ডিবি পুলিশ আরো জানিয়েছে ধৃত মাদক কারবারি সাগরের বিরুদ্ধে বন্দর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:৩৩   ৩৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ